মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি লাইফ সাপোর্টে, শঙ্কায় পরিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মার্চ ২০২৫, ২৩:৩২ আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০১:৪৩

মাগুরায় ধর্ষণের শিকার আট বছরের শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শুক্রবার (৭ মার্চ) রাত সোয়া ৯টার দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে লাইফ সাপোর্টে নেওয়ার সিদ্ধান্ত নেন।

শিশুটির মামা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় ডাক্তাররা রাতেই লাইফ সাপোর্টে নিয়েছেন। আমরা সবাই তার জন্য দোয়া করছি।” 

এর আগে, গুরুতর আহত অবস্থায় বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের শিশু পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার অবস্থা সংকটাপন্ন হয়ে পড়ে, যার ফলে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা সদর উপজেলায় বোনের বাড়িতে শিশুটি ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

মাগুরার পুলিশ সুপার (এসপি) মিনা মাহমুদা বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির বোনের স্বামী (১৮) ও তার বাবাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শিশুটির পরিবারের সদস্যরা দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়ে বলেছেন, "আমাদের মেয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা চাই, অপরাধীরা যেন দ্রুত শাস্তি পায়, যেন আর কোনও শিশু এ ধরনের ভয়ংকর ঘটনার শিকার না হয়।" 

এ ঘটনায় সারাদেশে নিন্দার ঝড় উঠেছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে এবং নারী ও শিশুদের নিরাপত্তা আরও কঠোর করার আহ্বান জানাচ্ছে।

/এবি/এমএস/
সম্পর্কিত
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
স্বামীকে পাশের কক্ষে আটকে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা
শিশুকে ধর্ষণ মামলার আসামির আদালতে আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
নেত্রকোণায় গুলি করে সাংবাদিক হত্যায় জামায়াতের নিন্দা
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
ভেজাল কীটনাশকের অভিযোগে সিলগালা, সেই প্রতিষ্ঠানের মালিক পেলেন সারের ডিলারশিপ
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
এবার ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, প্রাণ হারালেন ৫ জন
বস দিবস: আজ তাকে ধন্যবাদ জানানোর পালা!
বস দিবস: আজ তাকে ধন্যবাদ জানানোর পালা!
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা