শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন অস্ত্রসহ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মার্চ ২০২৫, ২১:১৫ আপডেট : ১১ মার্চ ২০২৫, ২১:১৫
রাজধানীর মতিঝিল এলাকায় বিদেশি পিস্তলসহ শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সোনালী ব্যাংকের সিবিএ নেতা জাকির হোসেনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে তাকে গ্রেফতার করে বিকালে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়।  
 
বিষয়টি নিশ্চিত করে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেফতার করে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়।তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।  
 
থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর থেকেই জাকির হোসেনকে ছাড়িয়ে নিতে নানা পর্যায়ে দেনদরবার ও থানায় প্রভাব খাটানোর চেষ্টা চলছে। 
 
এদিকে, রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়া এই গ্রেফতার ঘিরে মতিঝিল থানা এলাকায় তৎপরতা বেড়েছে। জাকির হোসেনের উচ্চপদস্থ রাজনৈতিক সংশ্লিষ্টতা ও তার নেতৃত্বাধীন শ্রমিক সংগঠনের ভূমিকা বিবেচনায় মামলার তদন্ত নিয়ে নানা আলোচনা চলছে।  
 
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস ও সম্ভাব্য অন্যান্য সংযোগ সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে। তার বিরুদ্ধে আর কোনও অভিযোগ বা মামলার রেকর্ড রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
/এবি/আরআইজে/
সম্পর্কিত
সরকারের ‘সমালোচনা’ করলেই গ্রেফতার: প্রশ্নের মুখে মতপ্রকাশের স্বাধীনতা
সাংবাদিক না হয়েও গাড়িতে ‘প্রেস’, ৫২০০ ইয়াবাসহ গ্রেফতার
চাকরির স্বপ্ন দেখিয়ে কম্বোডিয়ায় পাচার, পাসপোর্ট কেড়ে নিয়ে স্ক্যাম সেন্টারে বিক্রি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৮ অক্টোবর, ২০২৬)
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
আশাশুনিতে খোলপেটুয়া নদীর বাঁধে ভাঙন, রাতভর মেরামতের চেষ্টা
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
১৫০ কিলোমিটার বেগে উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘অর্ণব’
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
ইসরায়েলের নির্বাচনে ভোটার উপস্থিতির রেকর্ড
সর্বাধিক পঠিত
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
এ বছর শীতের তীব্রতা কেমন হবে
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
২১ লাখ ফলোয়ার, ভোট পেলেন মাত্র ৩৩টি
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
প্রথম স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্যালিকাকে বিয়ে, এরপর যা ঘটলো মাসুদের সঙ্গে
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে উদ্ধার ৯০ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’
‘আপনাদের সম্মানি দিচ্ছি, ভিডিওগুলো ডিলিট করে দেন’