রেশন সুবিধা চান সচিবালয় কর্মকর্তা-কর্মচারীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ মার্চ ২০২৫, ১৭:২৯আপডেট : ১৩ মার্চ ২০২৫, ১৭:৩১

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মতো রেশন সুবিধা চেয়েছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এজন্য বুধবার (১২ মার্চ) খাদ্য উপদেষ্টার কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

পরিষদের সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের সই করা চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন সময়ে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনসহ অফিস সময়ের পরও অতিরিক্ত কাজ করতে হয়। এ জন্য সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত আর্থিক কোনও সুবিধা অর্থাৎ রেশন কিংবা সচিবালয় ভাতা দেওয়া হয় না।

অন্যদিকে বিভিন্ন দফতর, অধিদফতর বা সংস্থার প্রায় ৮ লাখ সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী রেশনের পাশাপাশি বিশেষ বা ঝুঁকিভাতাও পাচ্ছেন। ফলে তাদের সঙ্গে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের চরম বৈষম্য সৃষ্টি হয়েছে। ২০২০ সালে এ সুবিধা দিতে তৎকালীন খাদ্যমন্ত্রীর কাছে পরিষদের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিলো এবং করোনা পরিস্থিতি বিবেচনায় তখন এ প্রস্তাব নাকচ করে দেওয়া হয় বলে জানিয়েছে সংযুক্ত পরিষদ।

চিঠিতে আরও বলা হয়, এরই মধ্যে প্রায় ৪ বছর অতিবাহিত হয়ে গেছে। তাছাড়া ২০১৫ সালে জাতীয় বেতনস্কেল দেওয়ার পর প্রায় ১০ বছর অতিবাহিত হলেও আর কোনও বেতনস্কেল জারি না হওয়ায় বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের সচিবালয়ের কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে।

এমতাবস্থায় সার্বিক বিবেচনায় বিভিন্ন দফতর, অধিদফতর বা সংস্থার কর্মচারীদের সঙ্গে বৈষম্য নিরসনে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের মতো ন্যায্যমূল্যে রেশন সুবিধা দিতে খাদ্য উপদেষ্টাকে অনুরোধ জানায় সংযুক্ত পরিষদ।

/এসআই/এমকেএইচ/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম