ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের শেষ জানাজা সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৪ মার্চ ২০২৫, ১৫:৪১আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১৭:৫৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের দ্বিতীয় ও শেষ জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা রাজধানীর ধানমন্ডির ৬/এ শাহী ঈদগাহ জামে মসজিদে তার জানাজা সম্পন্ন হয়েছে।

জানাজায় ঢাবির শিক্ষক এবং তার শিক্ষার্থী ও পরিবারের সদস্যসহ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। 

এর আগে রাজধানীর নর্থ রোডের আরেফিন সিদ্দিকের বাসার পাশের বায়তুল আকসা জামে মসজিদের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতে অংশ নেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

জানাজা শেষে উপাচার্য জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তার জানাজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তবে, কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি সাবেক উপাচার্য হিসেবে তাকে সম্মান জানাতে সব আনুষ্ঠানিকতা করা হবে। 

ভিসি হিসেবে অধ্যাপক আরেফিন সিদ্দিকের উত্তরাধিকার ধরে রাখার চেষ্টা করবেন বলেও জানান অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

এর আগে, বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক অধ্যাপক আরেফিন সিদ্দিককে মৃত ঘোষণা করেন। মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/কেএইচ/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত
রাষ্ট্রীয় মর্যাদায় আ.লীগের এমপির জানাজা-দাফন, দেওয়া হলো গার্ড অব অনার
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের