রমজান মাসে রাস্তা অবরোধ না করতে ডিএমপির আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ১৮:০৩আপডেট : ১৬ মার্চ ২০২৫, ১৮:০৩

পবিত্র রমজান মাসে রাস্তা-ঘাট অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি।

রবিবার (১৬ মার্চ) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

এতে বলা হয়, সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান চলমান। মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর সমাগত। এই উৎসবের প্রস্তুতির পাশাপাশি রমজান মাসের এসমযে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বহুগুণ বৃদ্ধি পায়। পরিবর্তিত অফিস সময়ে কাজ শেষ করে ধর্মপ্রাণ মুসলমানরা পরিবারের সঙ্গে ইফতার করতে নিজ নিজ বাসায় ছুটে যান।

স্বাভাবিকভাবেই রমজান মাসে নগরীর সড়কগুলোতে যানবাহনের চাপ বেশি থাকে। অল্প সময়ে বেশি সংখ্যক যানবাহন ব্যবস্থাপনায় ট্রাফিক পুলিশকেও নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। এর বাইরে ইদানিং কতিপয় স্বার্থান্বেষী মহল বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের নামে কথায় কথায় রাস্তা-ঘাট অবরোধ করে নগরবাসীর জীবনযাত্রা কঠিন করে তুলেছে।

এমতাবস্থায়, নগরবাসীর সুবিধার্থে পবিত্র মাহে রমজানের বাকি সময়গুলোতে রাস্তা-ঘাট অবরোধ করে অহেতুক জনভোগান্তি তৈরি না করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
বাস সার্ভিস বন্ধের প্রতিবাদডাকসু নেতার নেতৃত্বে সড়ক অবরোধ করে বিক্ষোভ, ভোগান্তি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম