কাকরাইলে বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা, আহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৫, ২৩:১৫আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২৩:১৫

রাজধানীর কাকরাইলে ভিক্টর ক্লাসিক পরিবহনের বেপরোয়া গতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (আইল্যান্ড) ধাক্কা খেয়েছে। এ ঘটনায় রিকশা চালকসহ আহত হয়েছেন দুজন। রবিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে কর্ণফুলী গার্ডেন সিটি সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নসিরুল আমীন জানান, গুলিস্তানগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়েছে। বাসটি একটি রিকশাকে দুমড়ে-মুচড়ে দেয়। রিকশার চালক আহত হয়েছেন, তিনি হাসপাতালে চিকিৎসাধীন। যাত্রীবাহী বাসটি ব্রেক ফেল করেছে বলেও শুনেছি।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলিস্তানগামী ভিক্টর ক্লাসিকের বাসটি মগবাজার-মৌচাক ফ্লাইওভার থেকে দ্রুতগতিতে নামছিল। এসময় গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারান। এক পর্যায়ে শান্তিনগর বাজার পার হয়ে সড়কের মাঝের আইল্যান্ডের সঙ্গে বাসটি ধাক্কা খায়। তখন ইঞ্জিন বন্ধ হয়ে গাড়িটি থেমে যায়। তার আগে একটি রিকশাসহ দুই-একটি যানবাহনে গাড়িটির ধাক্কা লাগে। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি