মেট্রোরেলের স্টাফ লাঞ্ছিতের ঘটনায় জড়িত পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৩:৪১আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৩:৪১

মেট্রোরেলের সচিবালয় স্টেশনে দায়িত্বে থাকা টিএমও’র সঙ্গে অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাবর্হিভূত আচরণের কারণে এমআরটি পুলিশে কর্মরত এসআই মো. মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবু আশরাফ সিদ্দিকী সই করা এক অফিস আদেশে এই নির্দেশ দেওয়া হয়।

উক্ত অফিস আদেশে বলা হয়, এমআরটি পুলিশে কর্মরত এসআই মো. মাসুদ খানকে গত ১৬ মার্চ বাংলাদেশ সচিবালয় মেট্রোরেল স্টেশনে ইনচার্জ হিসেবে দ্বিতীয় পালায় নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করা হয়। ওইদিন তিনি দায়িত্ব পালনকালে অনুমান বিকাল ৫টায় মেট্রোরেলের দায়িত্বে থাকা টিএমও’র সঙ্গে অসদাচরণ, দায়িত্ব অবহেলা ও শৃঙ্খলাবর্হিভূত আচরণ করায় জনসম্মুখে বাংলাদেশ পুলিশ বাহিনীসহ এমআরটি পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।

এতে আরও বলা হয়, এ সংক্রান্ত্রে এসআই মো. মাসুদ খানকে পিআরবি রুলস্-৮৮০ বিধি মোতাবেক গত ১৬ মার্চ অপরাহ্ন হতে বাংলাদেশ পুলিশ বিভাগের চাকরি হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এমআরটি পুলিশ লাইনে সংযুক্ত থেকে বিভাগীয় নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন।


/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম