পিলখানা হত্যাকাণ্ড: বিস্ফোরক মামলায় ২৩৯ জনের জামিন পেছালো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৫, ১৭:৩৩আপডেট : ১৭ মার্চ ২০২৫, ১৭:৩৩

পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কারাগারে আটক থাকা ২৩৯ বিডিআর সদস্যের জামিনের বিষয়ে আদেশের তারিখ পিছিয়েছে। আদেশের বিষয়ে আগামী ১০ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।

সোমবার (১৭ মার্চ) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের প্রসিকিউটর আব্দুল হান্নান ভূইয়া এ তথ্য জানান।

এর আগে, গত ১৩ মার্চ জামিনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য রবিবার (১৬ মার্চ) দিন ধার্য করেন। তবে রবিবার আদেশ না দিয়ে ফের সোমবার (১৭ মার্চ) দিন ধার্য করা হয়।

রায় পেছানোর কারণ জানিয়ে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর বোরহান উদ্দিন বলেন, ‘জামিনের আবেদনে মৃত্যুদণ্ড, যাবজ্জীবনপ্রাপ্ত আসামিদের পাশাপাশি একজনের ডাবল নাম জমা পড়েছে। মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের জামিনের বিষয়টি এখানে সুরাহা হবে না। আবেদনের ক্ষেত্রে তাদের আইনজীবীদের সতর্ক থাকা উচিত ছিল।

গত ১৯ জানুয়ারি ১৭৮ জন বিডিআর সদস্যকে জামিন দেন একই আদালত। পরে ২৩ জানুয়ারি ঢাকার কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন তারা।

২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিয়ার বিদ্রোহের ঘটনায় ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ