বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা

জাবির ২৮৯ শিক্ষার্থীকে বহিষ্কারসহ বিভিন্ন শাস্তি, ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত

জাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ০২:৩৪আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৫:০৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২৮৯ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। এছাড়া হামলায় মদত দেওয়ার অভিযোগে ৯ শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক কামরুল আহসানের সভাপতিত্বে বিশেষ সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। ১৪ ঘণ্টার সিন্ডিকেট সভা শেষে রাত ৩টায় সাংবাদিকদের ব্রিফিংকালে এই তথ্য জানান উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।

এসময় তিনি বলেন, সিন্ডিকেট সভায় ২৮৯ জন শিক্ষার্থীকে তিন ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হয়েছে। হামলায় জড়িত বর্তমানে ছাত্রত্ব আছে, এমন শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার; চূড়ান্ত পরীক্ষা শেষ হয়েছে, এমন শিক্ষার্থীদের ফলাফল স্থগিত এবং ছাত্রত্ব শেষ হয়েছে এমন শিক্ষার্থীদের সনদ স্থগিত করা হয়েছে।

হামলায় মদত দেওয়ার অভিযোগে ৯ জন শিক্ষককে সাময়িক বরখাস্ত করে ‘স্ট্রাকচার্ড কমিটি’ গঠন করা হয়েছে এবং ১০ জন শিক্ষকের বিরুদ্ধে শুধু স্ট্রাকচার্ড কমিটি গঠন করা হয়েছে। 

সাময়িক বরখাস্ত হওয়া ৯ জন শিক্ষক হলেন সাবেক উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ, সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দীন শিকদার, ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মেহেদী ইকবাল, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ইস্রাফিল আহমেদ রঙ্গন, বাংলা বিভাগের অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, তৎকালীন প্রক্টর আলমগীর কবির, সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজউল হাসান ও ইতিহাস বিভাগের অধ্যাপক হুসনিয়ারা। 

শুধু স্ট্রাকচার্ড কমিটি গঠিত হওয়া দশ জন শিক্ষক হলেন পলাশ সাহা, শফি মোহাম্মদ তারেক, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মনির উদ্দিন শিকদার, মহিবুর রউফ শৈবাল, আনোয়ার খসরু পারভেজ, সাইফুর রহমান এবং অধ্যাপক এ এ মামুন।

এছাড়াও দুজন কর্মকর্তা ও একজন কর্মচারী বরখাস্ত হয়েছেন। বরখাস্ত দুই কর্মকর্তা হলেন ডেপুটি রেজিস্ট্রার রাজীব চক্রবর্তী (শিক্ষা শাখা) ও নাহিদুর রহমান খান। কর্মচারী হলেন ৬ নং ছাত্র হলের সিক বয় মহসিন।

এছাড়াও হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক নুরুল আলম ও রেজিস্ট্রার আবু হাসানের পেনশন স্থগিত করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

উল্লেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৫ জুলাই বাস ভবনের মধ্যে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ ও বহিরাগত সন্ত্রাসীদের হামলা এবং ১৭ জুলাই শিক্ষার্থীদের ওপর তৎকালীন উপাচার্যের নির্দেশে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার অভিযোগ রয়েছে।

/এমএস/ইউএস/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী