ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবি গার্মেন্টস শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৫, ১৪:০৬আপডেট : ১৮ মার্চ ২০২৫, ১৪:০৬

আসন্ন ঈদুল ফিতরের আগে ২৫ রমজানের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে শ্রমিক নেতারা বলেন, ঈদের আগে দেশের কোনও গার্মেন্টস শ্রমিকের বেতন বোনাস বকেয়া থাকতে পারবে না। বেতন বোনাস পরিশোধ না করলে আমরা সামনের দিকে আরও সোচ্চার হয়ে আন্দোলন করবো।  

ক্ষমতার বদল হলেও আমাদের শ্রমিকদের জীবনে কোনও পরিবর্তন আসেনি অভিযোগ করে তারা বলেন, শ্রমিকরা এখনও তাদের দাবি আদায়ে রাস্তায় রয়েছে। অতএব সরকার বদলের মধ্যে দিয়ে শ্রমিকদের জীবনের কোনও পরিবর্তন আসবেও না। সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে। 

বাংলাদেশের যত শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকের নামে মিথ্যা ‘হয়রানিমূলক মামলা’ দেওয়া হয়েছে, সেগুলো ঈদের আগে প্রত্যাহার করতে হবে বলেও দাবি জানান তারা। নেতারা বলেন, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমকে মুক্তি দিতে হবে। 

এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম ও শ্রমিক নেতা প্রকাশ দত্ত প্রমুখ।

/এএজে/ইউএস/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের