চন্দ্রিমা উদ্যান আবারও ‘জিয়া উদ্যান’ নামে পুনর্বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ১৬:১০ আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১৬:১০

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থল ‘জিয়া উদ্যান’-এর নাম পুনর্বহাল করা হয়েছে। সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নায়লা আহমেদ সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদের বৈঠকের ১২.৩ অনুচ্ছেদের সিদ্ধান্ত অনুযায়ী শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত ‘চন্দ্রিমা উদ্যান’-এর পরিবর্তিত নামকরণ ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হলো।

এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ‘জিয়া উদ্যান’-এর নাম পরিবর্তন করে ‘চন্দ্রিমা উদ্যান’ রাখা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পূর্বের নাম ‘জিয়া উদ্যান’ পুনর্বহাল করা হয়েছে।

রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান এই জিয়া উদ্যান, যা জাতীয় সংসদ ভবনের পাশেই ৭৪ একর জমির ওপর বিস্তৃত। এখানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিকে কেন্দ্র করে গড়ে উঠেছে একটি মাজার কমপ্লেক্স। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী পরিবার-পরিজন নিয়ে এখানে ভ্রমণ ও জিয়ারত করতে আসেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ‘মুখে ল’ সন্ত্রাসী গ্রুপের সক্রিয় সদস্য দিদার গ্রেফতার 
ছাত্রদল নেতা নয়ন হোসেন গ্রেফতার
১১৭ মোবাইল ফোন উদ্ধার, আইএমইআই নম্বর প্রকাশ
সর্বশেষ খবর
মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!
মেসিকে দেখতে হাত কাটলেন ভক্ত!
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে এমপি মিতু ও হাদির বোন
অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি
অরুণাচল সীমান্তে এখনও মুখোমুখি ভারত-চীন, প্রথমবার স্বীকার করলো আইটিবিপি
সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সৌদির কারাগারে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এবার ময়ূখের কণ্ঠে উল্টো সুর, প্রশংসায় ভাসালেন বাংলাদেশকে
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান