বিমানের মৌখিক পরীক্ষা: ২ লাখ টাকা চুক্তিতে প্রক্সি দিতে এসে গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৫, ২১:৩১আপডেট : ১৯ মার্চ ২০২৫, ২১:৩১

দুই লাখ টাকা চুক্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস এসিস্ট্যান্ট পদে নিয়োগের মৌখিক পরক্ষায় প্রক্সি দিয়ে এসে গ্রেফতার হয়েছেন চাঁদ মোহন মন্ডল (৩০) নামে এক যুবক। বুধবার (১৯ মার্চ) দুপুর ২টার পর তাকে আটক করা হয়। পরে এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার বেলা ২টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষার মৌখিক পরীক্ষা চলছিল। এ সময় সন্দেহ হলে মৌখিক পরীক্ষা বোর্ড সদস্যরা চাঁদ মোহন মন্ডলকে জিজ্ঞাসাবাদ করেন। সে স্বীকার করে মো. রাকিবুল ইসলামের পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশ নিয়েছে। এই প্রক্সি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রাকিবুলের সঙ্গে তার দুই লাখ টাকায় চুক্তি হয়।

বোসরা ইসলাম জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই আসামিকে বিমান বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে, একটি সংঘবদ্ধ চক্র পূর্ব পরিকল্পিতভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। আলোচ্য আসামিরা ওই চক্রের সদস্য।

/এআই/আরকে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী