অনলাইন বনাম ছাপা পত্রিকা: কে এগিয়ে?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৫, ১৪:৩৬আপডেট : ২০ মার্চ ২০২৫, ১৪:৩৬

প্রযুক্তির প্রসার ও ডিজিটাল প্ল্যাটফর্মের সহজলভ্যতার কারণে সংবাদপত্রের পাঠাভ্যাসে ব্যাপক পরিবর্তন এসেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সাম্প্রতিক জরিপ অনুযায়ী, দেশের ৫৯ দশমিক ২৮ শতাংশ মানুষ মুঠোফোনে সংবাদ পড়েন, যেখানে ছাপা পত্রিকা পড়েন মাত্র ৩৭ দশমিক ৬১ শতাংশ মানুষ।

বৃহস্পতিবার (২০ মার্চ) এই জরিপ প্রকাশ করা হয়।

বিবিএস জানিয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি দেশের ৬৪ জেলার ৪৫ হাজার হাউসহোল্ড থেকে ১০ বছরের বেশি বয়সী সদস্যদের কাছ থেকে উত্তর সংগ্রহ করা হয়েছে। উত্তরদাতাদের ২৩ হাজার ১৪৫ জন নারী আর ২১ হাজার ৯০০ জন পুরুষ।

পাঠকের পছন্দে ডিজিটাল মাধ্যম

জরিপে দেখা গেছে, সংবাদপত্রের পাঠকের মধ্যে পুরুষের ৪২ দশমিক ৬৩ শতাংশ এবং নারীদের ২৯ দশমিক ৮ শতাংশ এখনও ছাপা পত্রিকার প্রতি আগ্রহী। তবে মুঠোফোনে অনলাইন সংস্করণে সংবাদ পড়ার হার বেশি, যেখানে ৫৪ দশমিক ৩৩ শতাংশ পুরুষ এবং ৬৬ দশমিক ৯৯ শতাংশ নারী এই মাধ্যম ব্যবহার করেন।

ডেস্কটপ, ল্যাপটপ ও ট্যাবে অনলাইন সংবাদ পড়ার হার তুলনামূলক কম– মাত্র ২ দশমিক ৫৪ শতাংশ। এতে বোঝা যায়, মানুষ মোবাইলভিত্তিক সংবাদের দিকেই বেশি ঝুঁকছে।

সংবাদপত্র পড়তে অনীহা কেন?

জরিপের তথ্য অনুযায়ী, ৭৩ শতাংশ মানুষ সংবাদপত্র পড়েন না। এর পেছনে প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে–

  • ৪৬ দশমিক ৫২ শতাংশ মানুষ সংবাদপত্র পড়ার প্রয়োজন অনুভব করেন না।
  • ২৬ দশমিক ২৩ শতাংশ বলেছেন, তারা পড়তে পারেন না।
  • ১৫ দশমিক ৮৮ শতাংশ সময় না পাওয়াকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।
  • ৫ দশমিক ৯০ শতাংশ আর্থিক অসামর্থ্যের কথা বলেছেন।
  • শূন্য দশমিক ৩৬ শতাংশ মনে করেন, সংবাদপত্র এখন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে।
/জেডএ/আরকে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সমালোচনার মুখে টেলিভিশন মালিকরা বলছেন ‘ভুলবশত নোটিস’  
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কমিশন দরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি