আন্তর্জাতিক ইনকামিং ও আউটগোয়িং কল

৮৬৮ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৫, ১৯:০৫আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৯:০৫

ইন্টারন্যাশনাল গেটওয়ের মাধ্যমে ইনকামিং ও আউটগোয়িং কলের ৮৬৮ কোটি ২৮ লাখ টাকাপাচারের দুই মামলায় চার জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২৩ মার্চ) দুপুরে দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান। আগামী দুয়েকদিনের মধ্যেই চার্জশিট দুটি আদালতে দাখিল করা হবে বলে জানান তিনি।

একটি চার্জশিটে অভিযুক্ত করা হয়েছে আন্তর্জাতিক গেটওয়ে প্রতিষ্ঠান অ্যাপল গ্লোবাল টেল কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অভিউর রহমান খান ও চেয়ারম্যান মহি উদ্দিন মজুমদারকে। অপরটিতে অভিযুক্ত করা হয়েছে ভিশন টেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাসেল মির্জা এবং চেয়ারম্যান এম বদিউজ্জামানকে। চার্জশিটে তাদের বিরুদ্ধে দণ্ডবিধি ৪০৯ ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন- ২০১২ এর ৪(২) (৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রফতানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও ৪৬৩ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ১৪৯ টাকা মূল্যের ৬ কোটি ১ লাখ ৭৮ হাজার ৫২১ মার্কিন ডলার অর্থপাচার করা হয়েছে বলে অ্যাপল গ্লোবালটেল কমিউনিকেশন্সের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি মামলাটি করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত শেষ করে কমিশনের কাছে প্রতিবেদন দাখিল করেন। রবিবার (২৩ মার্চ) কমিশন এ বিষয়ে চার্জশিট দাখিলের অনুমোদন দেয় কমিশন।

অপরদিকে, ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ইনকামিং কলের (সেবা রফতানি) মাধ্যমে বাংলাদেশের স্বার্থ থাকা সত্ত্বেও এর ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করে ৪০৪ কোটি ৯০ লাখ ৯৬ হাজার ২৯৩ টাকা মূল্যের ৫ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৪৬৪ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা পাচার করেছেন। ২০২১ সালের ১ ডিসেম্বর ভিশন টেল লিমিটেডের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে এ মামলাটিও করেন দুদকের পরিচালক জালাল উদ্দিন আহম্মদ। পরে তিনি নিজেই এ মামলার তদন্ত করেন।

 

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
বাজেটে আসছে ‘অর্থনৈতিক সাধারণ ক্ষমা’?
সর্বশেষ খবর
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের