বাদীকে চিনি না, বাদীও আমাকে চেনে না: সাবেক মেয়র আতিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ মার্চ ২০২৫, ১২:২১আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১২:২১

রাজধানীর বাড্ডা থানাধীন এলাকায় সাজিদুল ইসলাম হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। এদিন তাকে আদালতে হাজির করা হলে তিনি আইনজীবীর কাছে জানতে চেয়ে বলেন, ‘আজ কোন মামলা? কয়টা মামলা হয়েছে?’ জবাবে তার আইনজীবী বলেন, ‘স্যার, ৬০টার মতো মামলা হয়েছে।’ পাশে থাকা আরেক আইনজীবী বলেন, ‘না স্যার, ৫৬টার মতো মামলা হয়েছে।’ তখন আতিকুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি বাদীকে চিনি না। বাদীও আমাকে চেনে না।’

সোমবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালতে আইনজীবীর সঙ্গে তিনি এই আলাপ করেন।

এরপর বাড্ডা থানার সাজিদ হাওলাদার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখান। পরে পুলিশ প্রহরায় তাকে আদালত থেকে হাজতখানায় নেওয়া হয়।

এর আগে গত ১৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলে খাবার খেতে যান মো. সাজিদ হাওলাদার। খাওয়া শেষে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় রাত ৮টার দিকে গুলিবিদ্ধ হন। এরপর হাসপাতালে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী সিমা বেগম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮০ জনকে এজাহারনামীয় আসামি করে বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করেন।

/এনএইচ/আরআইজে/
সম্পর্কিত
২১ ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছাড়া হলো মাহদীসহ তিন জনকে
মামলা ছাড়াই ১৪ ঘণ্টা ধরে থানায় বৈষম্যবিরোধীর নেতা মাহদী
৭ ঘণ্টা ধরে থানায় আটক বৈষম্যবিরোধী নেতা মাহদী, পুলিশ বলছে সকালে সিদ্ধান্ত হবে
সর্বশেষ খবর
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
তেল-গ্যাস-বিদ্যুৎ দিতে না পারলে সরকার গদিতে থাকতে পারবে না: নাহিদ ইসলাম
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
পুলিশে নিয়োগ, আবেদন চলছে 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
১৮ কোটি মানুষের অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: জামায়াত আমির 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ