বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের আল্টিমেটাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৫, ২২:০১আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২২:০১

জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বকেয়া মজুরি, খোরাকি ভাতা, ছুটির টাকা এবং চলতি মাসের মজুরি পরিশোধের দাবিতে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেড ও টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা সরকার ও মালিকপক্ষকে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। তারা বলেছেন, এই সময়ের মধ্যে দাবি না মানলে রাজপথে অবস্থান নেবেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যায় শ্রম ভবনের সামনে সংবাদ সম্মেলনে অ্যাপারেল প্লাস ইকো লিমিটেডের শ্রমিক রাজু মিয়া লিখিত বক্তব্যে জানান, গত ১০ ফেব্রুয়ারি মালিক পক্ষ, শ্রমিকপক্ষ ও সরকারের মধ্যে এক বৈঠকে জানানো হয় যে, ২০ ফেব্রুয়ারির মধ্যে গত ডিসেম্বরের বকেয়া মজুরি পরিশোধ করা হবে এবং জানুয়ারির মজুরি ১৭ মার্চের মধ্যে দেওয়া হবে, কিন্তু মালিকপক্ষ তা করেনি।

গত ১১ মার্চ একটি বৈঠক অনুষ্ঠিত হলেও তা বাস্তবায়ন হয়নি। টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকদেরও বেতন এবং ঈদ বোনাস পরিশোধ করা হয়নি। শ্রমিকরা জানান, বেতন না পেয়ে তারা বিভিন্ন দেনা-পাওনা পরিশোধ করতে পারছেন না। ২৩ মার্চ থেকে শ্রম ভবনের সামনে তারা অবস্থান কর্মসূচি শুরু করছেন।

এদিকে, মঙ্গলবার (২৫ মার্চ) সচিবালায় ঘেরাও কর্মসূচি পালন করতে গিয়ে হামলায় পুলিশসহ অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। শ্রমিকরা জানান, পরিবার-পরিজনদের সামনে তারা কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন। তারা সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ না হলে রাজপথে অবস্থান নেওয়া দাবি আল্টিমেটাম দেন।

শ্রমিকরা তাদের দাবির সমাধানে পুলিশ, প্রশাসন এবং গাজীপুরের সব কলকারখানার শ্রমিকদের সহযোগিতা চেয়েছেন।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
অধিকাংশ পোশাক কারখানায় বেতন-বোনাস পরিশোধ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম