পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি

ইমরান আলী
২৬ মার্চ ২০২৫, ১৮:০০আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২১:৩১

ক্রেতা সমাগমে জমে উঠেছে পোশাকের বিভিন্ন ব্র্যান্ডের আউটলেটগুলো। রাজধানীর অন্যতম আবাসিক এলাকা বনশ্রীতে রয়েছে পোশাকের নামিদামি ব্র্যান্ডের বেশ কিছু আউটলেট। এগুলোর মধ্যে সারা, লারিভ, আড়ং, কান্ট্রি বয়, ইজি, আর্টিসানের নাম শোনা যায় বেশি। ঈদ উপলক্ষে সবগুলো আউটলেটই জমজমাট। ক্রেতাদের চাহিদা অনুযায়ী পোশাক দিতে পেরে খুশি আউটলেটগুলোর বিক্রয়কর্মীরাও।

গত শনিবার সরেজমিন বিভিন্ন আউটলেট ঘুরে এমন চিত্রই চোখে পড়ে।

সারাদেশে পরিচিত পোশাকের ব্র্যান্ড আড়ংয়ের শো রুমে দেখা গেছে উপচে পড়া ভিড়। শাড়ি, পাঞ্জাবি, ছোট বাচ্চাদের নানান বাহারি পোশাক পাওয়া যায় এই আউটলেটে।

পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি সেখানে কথা হয় বিক্রয়কর্মী জিহাদুল ইসলাম জিহাদের সঙ্গে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের ঈদে আমাদের এই আউটলেটে বেচাকেনা অনেক ভালো। ইতোমধ্যে আমাদের পাঞ্জাবি স্টক আউট হয়ে গেছে। নতুন করে আবার আসছে।’

জিহাদ বলেন, ‘পাঞ্জাবি ছাড়াও ছোট বাচ্চাদের অনেক রকম পোশাক রয়েছে। রয়েছে শাড়ি। ১ হাজার ৩০০ থেকে শুরু করে লাখ টাকার ওপরে শাড়ির কালেকশন রয়েছে। বিক্রিও হচ্ছে ভালো।’

পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি এক প্রশ্নে তিনি বলেন, ‘ক্রেতারা আমাদের আউটলেট থেকে কেনে স্বাচ্ছন্দ্য ও মানে ভালো পায় এ কারণে চাহিদা বেশি থাকে।’

আড়ংয়ে পোশাক কিনতে আসা বেসরকারি এক ব্যাংকের কর্মকর্তা হাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের পছন্দের তালিকায় আড়ং সবার ওপরে থাকে। এ কারণে এখানে এসেছি। আজকে প্রথম ঈদ বাজার করতে বের হয়েছি। এখান থেকে আমি ও আমার ছেলের জন্য পাঞ্জাবি কিনবো। আড়ংয়ের পাঞ্জাবি আমার কাছে অনেক পছন্দের। ঈদে সাধারণত আড়ং থেকে পাঞ্জাবি কিনে থাকি। তাই এবারও আসছি।’

পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি আড়ংয়ের বিপরীতে আরেক ব্র্যান্ডের আউটলেট কান্ট্রি বয়। সেখানে দেখা যায় ক্রেতাদের অনেক ভিড়। এই আউটলেটের ব্যবস্থাপক (ম্যানেজার) বাপ্পি দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবারের ঈদে কেনাবেচা খারাপ না। ভালোই চলছে। তবে অন্যান্য ঈদের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে। তবে যেহেতু এখনও সময় আছে বিক্রি আরও বাড়বে।’

বাপ্পি বলেন, ‘আমাদের এখানে শার্ট, ছোট বাচ্চাদের পোশাক বেশি বিক্রি হচ্ছে।’

পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি সারা ব্র্যান্ডের আউটলেটে দেখা যায় নানা রকমের পাঞ্জাবির বাহার। শার্ট, মেয়েদের বাহারি পোশাক।

কথা হয় বিক্রয়কর্মী বখতিয়ারের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের পাঞ্জাবি বেশি চলছে। বিশেষ করে গ্রামীণ চেকের পাঞ্জাবিগুলোর কাটতি অনেক বেশি। ছোট-বড় সব রকমের কালেকশন রয়েছে।’

বখতিয়ার বলেন, “পাঞ্জাবির পাশাপাশি শার্টও ভালোই চলছে।”

পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি একই আউটলেটের বিক্রয়কর্মী রঞ্জনা বলেন, “শাড়ি, থ্রি-পিস, টপস, জিন্স প্যান্ট, কাপ্তান, ওয়েস্টার্ন, ওয়ান পিস কামিজ, ফ্যামিলি সেট ভালোই কাটতি হচ্ছে।”

তিনি বলেন, ‘ঈদের বাজারে আমাদের আউটলেটের যে পরিমাণ কেনাবেচা তাতে করে ভালোই হচ্ছে বলবো।’

হাসিবুর রহমান নামে এক ক্রেতার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘সারার সব পোশাকই উন্নতমানের। আমরা পাঞ্জাবি নেবো। পাঞ্জাবিগুলো ভালোই লাগছে।”

পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি আরেক ক্রেতা আরাফাত বলেন, “পাঞ্জাবি ও শার্ট কিনবো। দুটি আউটলেট ঘুরে এখানে এসেছি। পছন্দও হচ্ছে। আর দামও যে খুব উঁচু তাও নয়। সবমিলিয়ে আমার পছন্দ হয়েছে।”

আর্টিসানের বিক্রয়কর্মী আহমেদ সাঈদ বলেন, ‘ঈদে ভালোই কেনাবেচা চলছে। আমাদের এখানে ছেলেদের টি-শার্ট, জিন্সপ্যান্ট ভালো বিক্রি হচ্ছে। ছোট-বড় সব ধরনের পোশাক রয়েছে। তবে টি-শার্ট বেশি বিক্রি হচ্ছে।’

এক প্রশ্নে সাঈদ বলেন, ‘লোকজন কমবেশি আসছে। আমাদের যে প্রত্যাশা তার চেয়ে একবারে কম কিংবা বেশি না। মাঝামাঝি পর্যায়ে রয়েছে।’

পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি কথা হয় ইজির আউটলেটের ম্যানেজার রাকিবের সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের এখানে পাঞ্জাবি ও টি-শার্ট বেশি বিক্রি হচ্ছে। দামও যে খুব একটা বেশি তা নয়। ঈদের বাজার হিসেবে যেভাবে চলছে তাতে খারাপ বলবো না। ভালোই হচ্ছে।”

ইজিতে পোশাক কিনতে আসা ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জায়িফ আহমেদের সঙ্গে কথা হয়। জায়িফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি মূলত টি-শার্ট কিনতে এসেছি। এখানকার টি-শার্ট ভালো মানের। দামটাও খুব বেশি না।’ আমার কয়েক বন্ধুও এখান থেকেই কিনেছে। এ কারণে আমিও এসেছি।’ পোশাকের ব্র্যান্ডের আউটলেটে বেড়েছে ক্রেতাসমাগম, বিক্রিও বেশি

/এমএস/
সম্পর্কিত
গো-খাদ্যের মৌসুমি ব্যবসা, কেমন চলছে বেচাকেনা 
কোরবানির বর্জ্য ব্যবস্থাপনার সামগ্রী বিতরণ শুরু করলো ডিএসসিসি
শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা না বন্ধ? 
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি