সৌদিআরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপনের বিতর্কে হাত দিতে চাই না: ধর্ম উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৫, ২০:১০আপডেট : ৩০ মার্চ ২০২৫, ২০:১০

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশ বা সারা পৃথিবীতে ঈদ করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক আছে। আমরা বিতর্কে হাত দিতে চাচ্ছি না। আমরা বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাচ্ছি। শুধু চাঁদ দেখা কমিটি নিয়ে নয়, সব কমিটি— যেখানেই বিতর্ক তৈরি হবে আমরা এটাকে সযত্নে পরিহার করতে চাচ্ছি।

রবিবার (৩০ মার্চ) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ঈদ-রোজা পালনের বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নেই নাই। আমরা এদেশে চাঁদ দেখে রোজা রাখি, চাঁদ দেখে আমরা ঈদ করি, এটাকে ইসলামের পরিভাষায় দৃষ্টিগোচর হওয়া বুঝায়। আমাদের দেশে আমাদের দৃষ্টিগোচর হয়েছে, আমরা খালি চোখে চাঁদ দেখেছি, ঈদ উদযাপন করছি।

এরআগে তিনি দেশের ৬৪টি জেলার মধ্যে ১৪টি জেলা থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে জানান। তাই আগামীকাল দেশে ঈদ উদযাপন করা হবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
উৎসবের আতঙ্ক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী