ঢাকা উত্তরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৫, ০৮:৪০আপডেট : ৩১ মার্চ ২০২৫, ০৯:২০

প্রথমবারের মতো ঈদ জামাতের আয়োজন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সোমবার (৩১ মার্চ) সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেরে বাংলা নগরের পুরনো বাণিজ্যমেলার মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত আদায় করা হয়েছে।

জামাতের মূল ইমামতি করেন কারি গোলাম মোস্তফা এবং বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহমদ আল-আযহারী।

ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়।

প্যান্ডেলের বাইরেও অসংখ্য মানুষ নামাজ আদায় করেন

ঈদের জামাতে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হন। মূল প্যান্ডেলে ১০ হাজার মানুষ নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়। প্যান্ডেলের বাইরেও আরও কয়েকগুণ মানুষ নামাজ আদায় করেন।

এছাড়া, ওজুর জন্য পৃথক স্থান, পানীয় জলের ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের জন্য বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, পরিকল্পনা মন্ত্রণালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ বরাদ্দ রাখা হয়।

ঈদ জামাতের জন্য মাঠে ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলের বাইরেও আগতদের নামাজের সুবিধার্থে কার্পেট বিছানো ছিল। ১০০টি মাইকের মাধ্যমে পুরো জামাত এলাকায় সাউন্ড সিস্টেম নিশ্চিত করা হয়। ছয়টি প্রবেশ ফটক দিয়ে মুসল্লিরা মাঠে প্রবেশ করেন।

মুসল্লিদের সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুরো মাঠ সিসিটিভির আওতায় আনা হয়। মাঠে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন বাহিনীর সদস্য মাঠজুড়ে অবস্থান নিয়ে রেখেছেন। তাদের সঙ্গে সহযোগিতা করছেন বিএনসিসি, স্কাউটের সদস্যরা। এছাড়া সেনা সদস্যরাও মাঠে পায়ে হেঁটে টহল দিচ্ছেন।

ঈদের নামাজ শেষে সকাল ৯টায় পুরনো বাণিজ্যমেলার মাঠ থেকে ঈদ আনন্দ মিছিল বের হবে। এটি আগারগাঁও, খামারবাড়ি হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

/জেডএ/আরকে/
সম্পর্কিত
ঈদযাত্রায় ৩৭৭ দুর্ঘটনায় প্রাণ গেল ৩৯৪ জনের
ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল, দুর্ঘটনা কমেছে: সড়কমন্ত্রী
উৎসবের আতঙ্ক
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের