হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিবৃতি

উপদেষ্টা-সমন্বয়কদের ফ্রি রুম ও পরিষেবা প্রদান সংক্রান্ত খবরটি মিথ্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৪ এপ্রিল ২০২৫, ০০:০০আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০০:০০

সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য প্রকাশিত হয়েছে বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। এই সংক্রান্ত খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং এর কোনও সত্যতা নেই বলে জানানো হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞার সই করা এক বিবৃতিতে এসব কথা বলা হয়। 

বিবৃতিতে বলা হয়,  সম্প্রতি কিছু অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান সরকারের উপদেষ্টা এবং প্রাক্তন ছাত্র সমন্বয়কদের জন্য ফ্রি রুম এবং অন্যান্য পরিষেবা প্রদান সংক্রান্ত মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য সম্পর্কিত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। এ ধরণের সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সাংবাদিক ও মিডিয়া হাউসের উচিত ছিল হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা। তা না করে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা স্পষ্টভাবে জানাতে চা, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং এর কোনও সত্যতা নেই।

এতে বলা হয়, মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে আমাদের হোটেল, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার সুনাম ক্ষুণ্ণ করার এই প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। আমরা এ বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। এ ধরনের মানহানিকর খবর ছড়ানোর জন্য দায়ী ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা আশা করি ভবিষ্যতে এ ধরণের সংবাদ পরিবেশন থেকে সংশ্লিষ্ট গণমাধ্যম বিরত থাকবে।

উল্লেখ্য, সম্প্রতি সময়ে প্রকাশিত খবরে বলা হয়েছিলো রাজধানীর শাহবাগে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ছয় মাসে অর্ধশত কোটি টাকারও বেশি লোকসান করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় হোটেলটির লোকসান বেড়ে দ্বিগুণ হয়েছে।

প্রকাশিত খবরে আরও বলা হয়, সমন্বয়ক-উপদেষ্টাদের ১০টি রুম দখল করে দীর্ঘদিন থাকার কারণে সে রুমগুলো ভাড়া দিতে পারছে না হোটেল কর্তৃপক্ষ। গত জুলাই–ডিসেম্বরে কোম্পানিটি আয় করেছে ৬৭ কোটি টাকা। তার বিপরীতে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর ডিসেম্বর শেষে হোটেলটির লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় ৫১ কোটি টাকা।

/এএজে/এমকেএইচ/
সম্পর্কিত
পাঁচ তারকা হোটেলের পার্কিং থেকে ৩টি বিলাসবহুল গাড়ি জব্দ
রেস্টুরেন্টে বিব্রতকর পরিস্থিতি এড়াতে মেনে চলুন এই নিয়মগুলো
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
সর্বশেষ খবর
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ঘরে ঘরে সর্দি-কাশি-জ্বর, ঢাকার বাতাসও কি দায়ী?
ম্যারাডোনার পর যেমন বদলে ছিল আর্জেন্টিনা, মেসির পরও কি বদলাবে?
ম্যারাডোনার পর যেমন বদলে ছিল আর্জেন্টিনা, মেসির পরও কি বদলাবে?
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
শাকিবের পর এবার মিমির ‘তাণ্ডব’
ছোট ঘটনা মানেই ভবিষ্যতে বিশাল কিছু ঘটবে? ‘বাটারফ্লাই ইফেক্ট’ আসলে কী?
ছোট ঘটনা মানেই ভবিষ্যতে বিশাল কিছু ঘটবে? ‘বাটারফ্লাই ইফেক্ট’ আসলে কী?
সর্বাধিক পঠিত
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
ভারত থেকে ফিরে অসুস্থ শি জিনপিং ও রামাফোসা?
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
ডিলার নিয়োগও হবে অনলাইনে, আবেদনকারী বেশি হলে লটারি
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি 
কবের মধ্যে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন, জানালো ইসি