নববর্ষের শোভাযাত্রায় তরুণ মিউজিশিয়ানদের গিটার নিয়ে অংশ নেওয়ার আহ্বান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৫, ১৫:১৯আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ১৫:১৯

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেছেন, এবারের বাংলা নববর্ষের শোভাযাত্রায় ২শ’র বেশি মিউজিয়ান অংশগ্রহণ করবেন। ঢাকা ও আশপাশের ইয়ং মিউজিশিয়ানদের নিজস্ব গিটার ও ফিলিস্তিনি পতাকা নিয়ে আসার আহ্বান জানান তিনি।

বুধবার (৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে বাংলা ব্যান্ড মিউজিয়ানস ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক ওয়ারেছ হোসেন। বাংলা ব্যান্ড মিউজিয়ান্সের পক্ষে ছিলেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু।

উপদেষ্টা ফারুকী বলেন, ‘‘নববর্ষ-১৪৩২ উপলক্ষে এই প্রথমবারের মতো ব্যতিক্রমী এই আয়োজন করা হয়েছে। এটি হবে সত্যিকারের মতো অন্তর্ভুক্তিমূলক উৎসব। যেখানে সব জাতিগোষ্ঠী এক হবে। আমরা মনে করি ফিলিস্তিনিদের জন্য ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি’ গানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন।’’

তিনি বলেন, আমরা সব জায়গায় আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে চাই। স্বাধীনতার ৫৪ বছরে এবারই প্রথম চাঁদ রাতের অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছে। আগামীতে আরও অন্যরকম আয়োজন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নে জবাবে ওয়ারফেজ ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘এবারের পহেলা বৈশাখের মূল বার্তা হচ্ছে— শান্তিময় একটি পৃথিবী চাই। এই মুহূর্তে পৃথিবীর একটি দেশে বেশ অস্থিরতা বিরাজ করছে। সেখানে অসংখ্য মানুষ মারা যাচ্ছে। সেটা আসলেই কাম্য নয়। সেই বিষয়টি সমানে রেখেই আমরা ব্যতিক্রমী কিছু পরিবশেন করতে চাই। তাই এবারই প্রথমবারের মতো এ ধরনের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যান্ড মিউজিশিয়ানদের আমন্ত্রণ জানানো হয়েছে।’ তিনি এ জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

/এমকে/ইউএস/
সম্পর্কিত
ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় ফারুকী  কারও সিনেমা হারাম মনে হলে দেখবে না
ভারতীয় হাইকমিশনের বৈশাখ উদযাপন, গান গাইলেন শ্রীকান্ত ও অদিতি  
৪০০ বছরের পুরোনো মেলা, বিনিময় প্রথা কমলেও শুঁটকির বিক্রি রমরমা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম