মিরপুরে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদ করা হবে পহেলা বৈশাখের পর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৫, ০১:৩৪আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ০৩:৩৭

আসন্ন পহেলা বৈশাখের পর মিরপুর ১ থেকে ১৩ নম্বর পর্যন্ত সব সড়ক ও ফুটপাতের জায়গায় গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (৯ এপ্রিল) বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে ডিএনসিসির অঞ্চল ২-এর কার্যালয়ের সভা কক্ষে ৩, ৪, ৫, ৬, ৭, ৮ ও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে গণশুনানি অনুষ্ঠিত হয়।

এসময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 'ফুটপাত ও রাস্তা দখলকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করা হবে। জনগণের ভোগান্তি সৃষ্টি করে ফুটপাত ও রাস্তায় কোনও ব্যবসা করতে দেওয়া হবে না। আমরা টানা অভিযান পরিচালনা করবো। ফুটপাতের ও সড়কের অবৈধ সব দোকান ও মালামাল জব্দ করা হবে।'

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, 'আমরা ন্যায্যতার ভিত্তিতে একটি শহর গঠন করতে চাই। আজকে যেসব সমস্যার কথা বলা হয়েছে তার অধিকাংশ বিষয়ে আমি অবগত। আমরা এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আপনাদের সাথে আলাপ করে অগ্রাধিকার অনুযায়ী সমস্যাগুলো সমাধান করতে চাই।'

তিনি বলেন, 'স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মতামত ও পরামর্শগুলো সরাসরি জানতে আমি প্রতিটি ওয়ার্ডে যাচ্ছি। আপনারা আজ যেসব সমস্যা তুলে ধরেছেন এর বাইরে আরও যেসব সমস্যা রয়েছে সেগুলো আমাকে লিখিত আকারে দেন। আমাদের ফেসবুক পেজে লিখেন। আমরা ব্যবস্থা নেবো।'

এসময় তিনি সিটি করপোরেশনের বন্ধ থাকা 'সবার ঢাকা অ্যাপ'টি আবার চালুর কথা জানান৷ ব্যাটারি চালিত অটোরিকশার বিরুদ্ধে ধাপে ধাপে সমাধান করার কথা উল্লেখ করেন।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের