বিশেষ ক্ষমতা আইনে মেঘনা আলমের গ্রেফতার: এইচআরএফবির নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২৫, ১৯:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৪৫

সাবেক মিস আর্থ বাংলাদেশ ও অভিনেত্রী মেঘনা আলমকে রাষ্ট্রীয় নিরাপত্তার অজুহাতে বিশেষ ক্ষমতা আইনে (এসপিএ) গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। রবিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

বিবৃতিতে এইচআরএফবি জানায়, গত ৯ এপ্রিল রাতে মেঘনা ফেসবুক লাইভে থাকা অবস্থায় পুলিশ পরিচয়ধারী কয়েকজন তার বাসায় প্রবেশ করে লাইভ বন্ধ করে দেয় এবং তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে সেই ভিডিও মুছে যায়। পরে ১০ এপ্রিল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংগঠনটিকে বলেছে, বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারা অনুযায়ী বিচার ছাড়াই কাউকে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলার অজুহাতে আটক রাখা যায়।

তারা মনে করে, এই আইন মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং এটি বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থি।

সংগঠনটি মেঘনার অবিলম্বে মুক্তি, অভিযোগের পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত এবং বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি জানিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানায় তারা।

এইচআরএফবি আরও উল্লেখ করে, রাতের আঁধারে কারও বাসায় বলপূর্বক প্রবেশ করে আটক করা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থি।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের