দূষণ রোধে ঢাকার মাতুয়াইল-আমিনবাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৫, ২২:১৭আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ২২:১৭

ঢাকার মাতুয়াইল ও আমিনবাজার এলাকায় ময়লা পোড়ানোর দায়ে কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি নির্মাণসামগ্রী দিয়ে বায়ুদূষণ করায় ঢাকা মহানগরের মাতুয়াইল, বনানী, কলাবাগান, ধানমন্ডি, লালমাটিয়া ও আমিনবাজারে চারটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তিনটি মামলায় মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এলাকাবাসীকে বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে জানানো হয়েছে।

সোমবার (১৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগের দিনে চালানো অভিযান বিষয়ে পরিবেশ মন্ত্রণালয় এই তথ্য জানায়।

এছাড়া বরিশালের লথুল্লাবাদ বাসস্ট্যান্ডে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের অভিযোগে দুটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। একটি মামলায় জরিমানাসহ ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়েছে। বিভিন্ন দোকান ও সাধারণ মানুষকে পলিথিন ব্যবহার না করার জন্য বলা হয়েছে।

গাইবান্ধা জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। তিনটি মামলায় ৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তিনটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে এবং তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদফতর জানিয়েছে, দূষণ রোধে এই ধরনের অভিযান চলবে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
নদী দখল করে দুটি হোটেল তৈরি হয়ে গেলো, বিআইডব্লিউটিএ বলছে জানেই না
বিশ্ব বায়ুমান সূচকে ১৮ নম্বরে ঢাকা, বিশ্বের সবচেয়ে দূষিত বায়ু কঙ্গোর কিনশাসায়
বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ১১২ স্কোর নিয়ে বিশ্বে ১২ নম্বরে ঢাকা 
সর্বশেষ খবর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?