দেশে এসে টিউলিপকে আদালতে হাজির হয়েই বক্তব্য দিতে হবে: দুদক মহাপরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ১৮:৪৬

প্লট ও ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে দায়ের হওয়া দুর্নীতির মামলায় যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি ও সাবেক ‘সিটি মিনিস্টার’ টিউলিপ সিদ্দিককে দুর্নীতির বিষয়ে আদালতে হাজির হয়েই বক্তব্য দিতে হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন। তিনি বলেন, টিউলিপ সিদ্দিকের বিষয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাওয়ার পরিকল্পনা করছে দুদক।

বুধবার (১৬ এপ্রিল) বিকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দুদকের এই কর্মকর্তা।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, টিউলিপ সিদ্দিক শুধু আদালতে উপস্থিত হয়েই নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন। অভিযোগ অনুযায়ী, যুক্তরাজ্যে বসবাস করলেও টিউলিপ বাংলাদেশে তার খালা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সঙ্গে যুক্ত হন। ২০০০ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময়ে গুলশানে একটি সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করে বিনিময়ে একটি ফ্ল্যাট গ্রহণ করেছেন তিনি।

এছাড়া, ২০২২ সালে পূর্বাচলে রাজউকের মূল্যবান জমি নিজের মা, ভাই ও বোনের নামে বরাদ্দ নিতে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এরইমধ্যে আদালত থেকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান