মগবাজারে হাত-পা বেঁধে নারীকে ফ্যানের সঙ্গে ঝোলানোর চেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২৫, ২৩:৩১আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ২৩:৩১

রাজধানীর মগবাজার আম বাগান রোডের একটি বাসায় ঢুকে মুখে স্প্রে করে হাত-পা বেঁধে এক নারীকে ফ্যানের সঙ্গে ঝোলানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ওই নারীর নাম মোছা. জান্নাতুল ইসলাম (৩০)।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে হাতিরঝিল থানাধীন বাসা নং- ২৮৬/৪ এ ঘটনাটি ঘটে।

আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ওই নারী ঢামেকের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আহত ওই নারীর স্বামী মো. রাকিবুল হাসান বলেন, দুপুরে আমি কাওরান বাজারে বাজার করতে গিয়েছিলাম। বাসায় ফিরে এসে দেখি বাহির থেকে রুমের দরজা লক করা। অনেক ডাকাডাকির পরেও আমার স্ত্রীর কোনও সাড়া-শব্দ নেই। পরে রুমের ভেতরে ঢুকে দেখি ফ্লোরে পড়ে আছে। তার হাত, পা, শরীর টেপ দিয়ে বাঁধা। মুখের মধ্যে কাপড় ঢোকানো। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথম স্থানীয় হলি ফ্যামিলি হাসপাতাল, পরে বিকালে ঢামেক হাসপাতলে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে আসি।

তিনি অভিযোগ করে আরও বলেন, মাস্ক পরিহিত এক ব্যক্তি দুপুরে রুমে এসে দরজার নক করে বলেন কোর্ট থেকে এসেছি। তখন তার স্ত্রী বলে রাকিবুল তো বাসায় নেই। মাস্ক পরা ওই ব্যক্তি বলেন কাগজটা দিয়ে চলে যাবো। দরজা খোলা মাত্রই তাকে মুখে স্প্রে করে কসটেপ দিয়ে হা-পা বেঁধে ফ্যানের সঙ্গে ঝোলানোর চেষ্টা করে। পরে ওইভাবেই ফ্লোরে রেখে চলে যায়। এ সময় ওই ব্যক্তি বারবার বলছিল তোকে মেরে তোর স্বামীকে ফাঁসাবো।

/এআইবি/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ