অন্তর্বর্তী সরকারের মেয়াদ ৫ বছর বাড়ানোর দাবিতে টিএসসিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি

ঢাবি প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ২১:৪৪আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২১:৪৪

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ন্যূনতম পাঁচ বছর বাড়ানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন একদল লোক। আজ শুক্রবার (১৮ এপ্রিল) পবিত্র জুমার নামাজের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের আজকের অবস্থান শুরু হয়েছে। তাদের আজ রাত ১০টা পর্যন্ত অবস্থান করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

অবস্থান কর্মসূচির ডাক দিয়েছেন মোহাম্মদ ইউসুফ নামের এক ব্যক্তি। তিনি নিজেকে ‘একজন সচেতন নাগরিক’ হিসেবে পরিচয় দিয়েছেন। এছাড়াও মোহাম্মদ আনসার উদ্দিন ও মো. রনিসহ আরও বেশ কয়েকজন রয়েছেন এই অবস্থান কর্মসূচিতে।

মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচি প্রতিদিনই কিছু সময়ের জন্য থাকবে। তবে আমাদের ৫টি দাবি মেনে না নেওয়া হলে আমাদের আমরণ অনশন করার পরিকল্পনা রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত ৫ বছর ক্ষমতায় রেখে সংস্কারের সুযোগ দিতে হবে।’

আনসার উদ্দিন বলেন, আমরা ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসেছি। কেউ কাউকে চিনতাম না। এখানে এসে আমরা পরিচিত হয়েছি। তবে আমাদের দাবি একই। 

তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে– অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই ২৪ এর গণহত্যাকারীদের বিচার করতে হবে; ন্যূনতম আগামী পাঁচ বছর রাষ্ট্র সংস্কার চলবে তারপর নির্বাচন ফিতে হবে;  অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে তারপর জাতীয় নির্বাচন; প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব দুর্নীতিগ্রস্থ ফ্যাসিস্টের দোসর আছে তাদেরকে দ্রুত অপসারণ করে যোগ্য লোক বসাতে হবে; এবং নির্বাচনের প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ‘স্নাতক’ হতে হবে।

/ইউএস/
সম্পর্কিত
শিক্ষা ও গবেষণায় নিজেদের অবস্থান তুলে ধরলো ঢাবি
ঢাবিকে ‘কোচিং সেন্টার’ বলায় ক্ষুব্ধ সাদা দল, আন্দোলনের হুঁশিয়ারি
ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ-আল-মামুন
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম