হাওরে ইজারা বন্ধ করতে হবে: মৎস্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৫, ১৭:০০আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ১৭:০০

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনও হাওরে ইজারা থাকা উচিত না। হাওরে ইজারা বন্ধ করতে হবে। এটার ফলে কী হবে না হবে তা ভাবা যাবে না। হাওর সেখানকার মানুষের অধিকারের জায়গা, আর তা রক্ষা করাই আমাদের কাজ।

শনিবার (১৯ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) আয়োজিত ‘সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি ২০০৯: হাওর অঞ্চলে বৈষম্য ও অব্যবস্থাপনা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মৎস্য উপদেষ্টা বলেন, ‘মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর ভেবেছিলাম, মাছ নিয়ে কাজ করতে হবে। মাছ তো নানা জায়গা থেকে আসে, নদী থেকে আসে, সমুদ্র থেকে আসে। কিন্তু হাওরের বিষয়টা যে এতো গভীর, তা বুঝতে পারিনি। সরাসরি হাওরে গিয়ে দেখে বুঝতে পারলাম, হাওর বাংলাদেশের একটা সম্পদ। হাওরে শুধু মাছ আছে তাই নয়, প্রাণিসম্পদও অনেক।’

তিনি বলেন, ‘হাওরকে ঘিরে একটা বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রাখা হয়েছে। তাই বলা হয়, সেখানকার ২৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। হাওরের মালিক মূলত কে? আসলে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে হাওরগুলো রয়েছে। যদিও অধিকাংশ হাওর এলাকা ভূমি মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দেওয়া হয়েছে, যারা শুধু ইজারা দিয়ে এখান থেকে রাজস্ব আহরণ করে।’

ফরিদা আখতার বলেন, ‘এই কাজটা করতে গিয়ে অসংখ্য মানুষকে বঞ্চিত করা হচ্ছে। এখন হাওর রক্ষার পদক্ষেপ হিসেবে যেটা নেওয়া যেতে পারে, তার মধ্যে একটি হলো বিভিন্ন এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা, যাতে হাওরের মাছগুলো রক্ষা পায়। এতে করে বিলুপ্ত হওয়া মাছগুলোও ফিরে আসতে পারে।’

উপদেষ্টা আরও বলেন, ‘কিশোরগঞ্জের মিঠামইনে যে রাস্তা তৈরি করা হয়েছে, তাকে বলা হচ্ছে, অল ওয়েদার সড়ক। কারণটা কী? পরে জানতে পারলাম, সব ঋতুতেই এই সড়ক সহনশীল। অথচ এই রাস্তা তৈরির মাধ্যমে ইতোমধ্যে সেই এলাকার নিদারুণ ক্ষতি হয়ে গেছে। অনেক টাকা খরচ করে এই রাস্তাটা তৈরি করা অন্যায় হয়েছে। আমি মনে করি, এই রাস্তা নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের বিচার হওয়া দরকার।’

প্রধান অতিথি বলেন, ‘মাছ ধরার জন্য ইতোমধ্যে আমরা কারেন্ট জাল বন্ধ করেছি। কিন্তু বর্তমানে চায়নাদুয়ারী নামে জালে মাছ ধরা হচ্ছে। এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। জাল হবে মৎস্যজীবীদের একটা উপকরণ, অথচ এই জালটা হয়ে গেছে এক অবৈধ জাল। সুতরাং আমার মতে প্রকৃত জেলেরা এসব অবৈধ জাল ব্যবহার করে না। কিছু মৌসুমি মৎস্যজীবীরা এসব জাল ব্যবহার করা থাকে।’

এ সময় উপস্থিত ছিলেন– ধরার সদস্য সচিব শরীফ জামিল, ধরার আহ্বায়ক রাশেদা কে চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সচিব এবং জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, বারসিকের পরিচালক পাভেল পার্থ, হাওর সংস্কৃতি অধ্যয়ন এবং গবেষণা একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সজল কান্তি সরকার, মানবাধিকারকর্মী জাকিয়া শিশির, হাওর উন্নয়ন আন্দোলনের আহ্বায়ক অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) নির্বাহী পরিচালক ড. এম মোখলেসুর রহমান প্রমুখ।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
পাহাড়-হাওর-নদী-সমুদ্র: এক বাংলাদেশেই প্রকৃতির কত রূপ
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
সমুদ্রে জেলের জালে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ ‘কিং চান্দা’
সর্বশেষ খবর
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে শুল্কমুক্ত থাকবে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তাম্বুল বিমানবন্দরের প্রধান নির্বাহীর সৌজন্য সাক্ষাৎ
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সাবেক প্যানেল মেয়রকে না পেয়ে কিশোর ছেলেকে তুলে নিয়ে গেলো ডিবি
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন