হাতিরঝিলে দুর্বৃত্তের গুলিতে আহত যুবদল সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২৫, ১৫:১১আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৫:১১

রাজধানীর হাতিরঝিল থানার মোড়লগলি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত যুবদল সদস্য আরিফ সরদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরিফ মাদারীপুরের শিবচর উপজেলার পাথচর হুগলা বালিকান্দি গ্রামের গিয়াস উদ্দিন সরদারের ছেলে। তিনি রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, গত শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় আরিফকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, দুর্বৃত্তদের ছোড়া গুলি আরিফের মুখের ডান পাশ দিয়ে ঢুকে কপালের বাম পাশ দিয়ে বেরিয়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ এপ্রিল) সকালে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি রিপন মিয়া বলেন, আরিফ ৩৬ নম্বর ওয়ার্ড যুবদলের একজন সদস্য এবং একটি ওয়ার্কশপে কাজ করতেন। শনিবার রাতে দুর্বৃত্তরা তাকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও দলের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

/এআইবি/এবি/ এপিএইচ/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম