কলাবাগানের বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৩:০৯আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৩:০৯

রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুলের একটি বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিনাক রঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার সহপাঠীরা বলছেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম মেসেঞ্জারের নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’—এমন বার্তা লিখে আত্মহত্যা করেছেন।

সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিনাকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পিনাক রঞ্জন সরকার ‘হতাশায় ভুগছিলেন’ বলে জানিয়েছেন তার সহপাঠীরা। তার এক সহপাঠী অর্ণব চন্দ্র দেব বলেন, ‘‘সোমবার রাতে পিনাকের ফেসবুক মেসেঞ্জারের নোটসে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ লেখা দেখতে পাই। এরপর তার রুমমেট ও সহপাঠী জাহিদুল ইসলামকে বিষয়টি জানাই। জাহিদ তখন অফিসে ছিল। সে দ্রুত বাসায় ফিরে এসে দেখে কক্ষ ভেতর থেকে বন্ধ। পরে ৯৯৯-এ কল দিলে পুলিশ এসে দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।”

অর্ণব আরও জানান, পিনাকের বাড়ি ময়মনসিংহে। তিনি কিছুটা চাপা স্বভাবের ছিলেন এবং সহজে নিজের আবেগ বা হতাশা প্রকাশ করতেন না। তবে গত কয়েকদিন ধরে তার হতাশার কিছু লক্ষণ দেখা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

/এআইবি/এবি/ইউএস/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে