বিমানবন্দর কাস্টমসের ৫৫ কেজি সোনা চুরির ঘটনা অনুসন্ধান করবে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৫, ১৮:২১আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ১৮:২৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে সাড়ে ৫৫ কেজি সোনা চুরির ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ এপ্রিল) এই তথ্য জানান দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, ২০২৩ সালের সেপ্টেম্বরে এই সোনা চুরির ঘটনায় কাস্টমস কর্তৃপক্ষ বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছিল।

আকতারুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী দুর্নীতি দমন কমিশন এই চুরির ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছিল। কিন্তু মামলার অপরাধের ধরন দুদকের তফসিলভুক্ত হওয়ায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত দুদককে অনুসন্ধানের নির্দেশ দেন।

সিদ্ধান্ত অনুযায়ী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গুদাম থেকে ৫৫ দশমিক ৫১ কেজি সোনা চুরি যাওয়ার বিষয়টি একই বিষয়ে কমিশনের অনুসন্ধান ও তদন্ত-১ শাখাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন:

/জেইউ/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের