অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ এপ্রিল ২০২৫, ০০:৫০আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০০:৫০

তিতাস গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযানে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি দুই হাজারটি অবৈধ আবাসিক বার্ণারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

মঙ্গলবার (২২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুর জেলা প্রশাসক নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শহীদ উল্লাহর নেতৃত্বে সোমবার (২১ এপ্রিল) তিতাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ— জয়দেবপুরের আওতাধীন উত্তর বিলাশপুর, জয়দেবপুর, গাজীপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একটি ঝটিকা অভিযান চালানো হয়।

অভিযানে আনুমানিক ৭০০ ফুট বিতরণ লাইনের ১৮০টি দ্বিমুখী আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩০০ ফুট পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। এতে প্রায় ৩ হাজার ৭৮০ ঘনফুট গ্যাস সাশ্রয় করা সম্ভব হবে। অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের দায়ে ২ জন গ্রাহককে মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। 

একইদিনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে তিতাসের আঞ্চলিক বিক্রয় বিভাগ— সোনারগাঁওয়ের আওতাধীন নয়াপুর বাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপর একটি অভিযান চালানো হয়। 

অভিযানে চারটি স্পটে প্রায় ৫ কিলোমিটার এলাকার আনুমানিক ২ হাজারটি অবৈধ আবাসিক বার্ণারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় বিভিন্ন ব্যাসের প্রায় ৩১০ ফুট লাইন পাইপ অপসারণপূর্বক জব্দ করা হয়েছে। অবৈধ বিতরণ লাইন উৎস পয়েন্ট থেকে কিলিং করা হয়েছে।

/এসএনএস/এমকেএইচ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম