হজ ফ্লাইট পরিচালনায় প্রস্তুতি নিয়েছে বিমান, থাকছেন ১ হাজার কর্মী

ইমরান আলী 
২৪ এপ্রিল ২০২৫, ২০:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২০:০০

এবারের হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম থেকে ডেডিকেটেড হজ ফ্লাইট পরিচালনা করবে বিমান। এজন্য গ্রাউন্ড স্টাফ, ককপিট ক্রু, কেবিন ক্রু ও অপারেশন্স স্টাফসহ বিভিন্ন বিভাগে প্রায় ১ হাজার জনকে নিয়োজিত করেছে বিমান। আর এবারে ৪৩ হাজার ৫৫০ হাজিকে আনা-নেওয়া করবে বিমান।

বিমান বাংলাদেশ এমডি ও সিইও ড. সাফিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, এবারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। হজযাত্রীরা যেন কোনও সমস্যার সম্মুখীন না হন, সেজন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা মনে করছি— টিকিট সংক্রান্ত কোনও ঝামেলা হবে না। এজেন্সিগুলো টিকিট নিয়ে যদি কোনও ঝামেলা করে, তবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।‘

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, চলতি বছর বাংলাদেশ থেকে হজের ফ্লাইট শুরু হচ্ছে ২৯ এপ্রিল। ‘সবার আগে কাবার পথে’ স্লোগান নিয়ে বরাবরের মতো এবারও হজের প্রথম ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করছে বিমান। ২৯ এপ্রিল ভোর সোয়া ৩টায় জেদ্দার উদ্দেশে এবারের হজের প্রথম ডেডিকেটেড ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে।

সূত্র জানায়, এবারে প্রি-হজে (হজের আগে) বিমান মোট ১১৮টি ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে বাংলাদেশ হতে জেদ্দা ৯৪টি এবং মদিনাতে ২৪টি ফ্লাইট পরিচালিত হবে। আর হজ শেষে মোট ১০৮টি ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে জেদ্দা থেকে ৭৪টি এবং মদিনা থেকে ৩৪টি।

জানা যায়, হজ কার্যক্রমের অংশ হিসেবে আশকোনাস্থ হজ ক্যাম্পের বিমান সেলস কাউন্টার হতে হাজিরা সার্ভিস নিতে পারবেন। এছাড়া বিমানের চেক-ইন-কাউন্টারে হাজিদের অভ্যর্থনার জন্য ব্র্যান্ডিং করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, হজ ফ্লাইট পরিচালনার জন্য আমাদের সকল প্রস্তুতি শেষ। আশা করছি, কোনও সমস্যা হবে না। আমাদের ম্যানেজমন্টে এবারে এ বিষয়ে খুব সচেতন।

এদিকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষও (বেবিচক) হজের জন্য প্রস্তুতি নিয়েছে। হজযাত্রীদের সেবায় বেশকিছু সিদ্ধান্তও নিয়েছে। বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, শাহজালাল-কেন্দ্রিক হজযাত্রীরা যেন কোনও বিড়ম্বনার শিকার না হন, তার জন্য ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমাদের বিমানবন্দরেই সৌদি এরাইভাল ইমিগ্রেশন সম্পন্ন হবে। এতে করে সেখানকার বিড়ম্বনা বা দুর্ভোগ এড়ানো সম্ভব।

তিনি বলেন, ‘হজযাত্রীরা যাতে কোনও সমস্যা সম্মুখীন না হন, সেজন্য আমাদের টিম কাজ করছে।’

এদিকে ২৮ এপ্রিল রাত ৭টায় আশকোনাস্থ হাজী ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন আনুষ্ঠানিকভাবে হজ কার্যক্রম উদ্বোধন করবেন। এতে সভাপতিত্ব করবেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। হাজী ক্যাম্পের সব প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। দুয়েকদিনের মধ্যেই হাজী ক্যাম্পের সব প্রস্তুতি সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন হজ অফিসের পরিচালক হজ লোকমান হোসেন। এর আগে ২৭ এপ্রিল প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস হজ কার্যক্রমের উদ্বোধন ও হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

/ইউএস/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান