মেয়র ঘোষণার গেজেট প্রকাশে দেরি, নির্বাচন কমিশনে ব্যাখ্যা চান ইশরাক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২৫, ২০:২৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২০:২৩

আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ঘোষিত হওয়ার পরও গেজেট প্রকাশে বিলম্ব কেন— তা জানতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর ২টার পর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির কার্যালয়ে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ইশরাক বলেন, আপনারা জানেন, কিছুদিন আগে নির্বাচনি ট্রাইব্যুনালের মামলার একটি রায় পেয়েছি। এই রায়ের পরবর্তী পদক্ষেপ কী হবে এবং তা কার্যকর করার প্রক্রিয়া নিয়েই সিইসির সঙ্গে আলোচনা করেছি।

তিনি বলেন, আদালতের আদেশ অনুযায়ী রায়ের কপি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে গেজেট প্রকাশ করা উচিত। কিন্তু এখনও তা হয়নি। নির্বাচন কমিশন এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে বলে জানান তিনি।

ইশরাক হোসেন আরও জানান, তিনি আইনের যথাযথ প্রক্রিয়া মেনেই মামলাটি করেছিলেন। নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ করার বিধান রয়েছে এবং সে সময়সীমার মধ্যেই তিনি মামলা দায়ের করেন। ১৮০ দিনের মধ্যে মামলার নিষ্পত্তির নিয়ম থাকলেও, প্রতিপক্ষ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ‘প্রভাব খাটিয়ে’ মামলার রায় দীর্ঘায়িত করেছেন বলে অভিযোগ করেন তিনি।

মেয়র হিসেবে তিনি কত দিনের জন্য দায়িত্ব পালন করবেন—সাংবাদিকদের এমন প্রশ্নে ইশরাক জানান, গেজেট প্রকাশের পর আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই বিষয়টি নির্ধারণ করবেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তাপস বিজয়ী হয়েছিলেন। তবে চলতি বছরের ২৭ মার্চ নির্বাচনি ট্রাইব্যুনাল সে ফলাফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে বৈধ মেয়র হিসেবে ঘোষণা দেয়। প্রায় এক মাস পর গত মঙ্গলবার (২২ এপ্রিল) নির্বাচন কমিশন গেজেট প্রকাশের আগে আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনমুক্তিযোদ্ধাদের অসম্মান করলে গণঅভ্যুত্থান হবে, রাজাকারদের পাকিস্তানে পাঠানো হবে
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী