রেলওয়ে পুলিশের অভিযানে ৯ মামলার পলাতক বিল্লালসহ গ্রেফতার ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২৫, ১৮:২৫আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:২৫

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযানে ছিনতাই মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ও ৯ মামলার পলাতক আসামি বিল্লাল হোসেন (৩২) এবং তার অন্যতম সহযোগী সোহাগকে (৩০) গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকা রেলওয়ে পুলিশের সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মতিঝিল থানায় ২০১৪ সালের এক ছিনতাই মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি বিল্লাল এবং তার সহযোগী সোহাগকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার বিল্লাল দীর্ঘ ১০ বছর ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে শাজাহানপুর, মুগদা ও রাজধানীর অন্যান্য থানায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক সংশ্লিষ্ট ৯টি মামলা রয়েছে।

এছাড়া গ্রেফতারকৃত সোহাগের বিরুদ্ধেও রাজধানীর বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইসহ ৫টি মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।

/এবি/আরআইজে/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক