রাজধানীর ভেতরের সড়কে চলবে ই-রিকশা, হবে নীতিমালা: মোহাম্মদ এজাজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২৫, ১৮:৪১আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৯:০৪

রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা চলতে দেওয়া হবে না। তবে অভ্যন্তরীণ সড়কে অনুমোদিত স্ট্যান্ডার্ড মডেলের ই-রিকশা চলাচল করতে পারবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ডিএনসিসি আয়োজিত ‘ব্যাটারিচালিত রিকশার স্ট্যান্ডার্ড মডেল ও প্রোটোটাইপ নির্মাণের অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোহাম্মদ এজাজ বলেন, ই-রিকশার স্ট্যান্ডার্ড মডেল এবং নীতিমালা প্রণয়নের লক্ষ্যে খুব শিগগিরই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে।

সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিইপিআরসি-ইজিবাইক প্রকল্প থেকে তিন চাকার স্বল্পগতির ই-রিকশার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশনের জন্য একটি প্রস্তাবনা উপস্থাপন করা হয়। সেই অনুযায়ী প্রোটোটাইপ তৈরিতে প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানানো হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. মঈন উদ্দিন, পরিবহন মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল মাসুদসহ ই-রিকশা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী