ফকিরাপুলে প্রাইভেটকারের চাপায় রিকশাচালক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০২৫, ১৫:০২আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:০২

রাজধানীর ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের চাপায় মো. মতিন মিয়া (৩৬) নামে এক রিকশাচাল নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাফুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মতিন রংপুরের কিশোরগঞ্জ উপজেলার মোজাফফর আলীর ছেলে। বর্তমানে মুগদা মান্ডা রিকশা গ্যারেজে থাকতেন। দুই মেয়ে ও এক ছেলের জনক ছিলেন তিনি।

পথচারী মেহেদী হাসান বলেন, ওই রিকশাচালক রিকশা চালিয়ে আরামবাগের দিকে যাচ্ছিলেন। সে সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার রিকশাটিকে চাপা দিলে তিনি রাস্তায় ছিঁটকে পড়েন। পরে প্রাইভেটকারের চাপায় গুরুতর আহত হন। উদ্ধার করে সকাল সোয়া ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পথচারীরা জানান, এ ঘটনায় স্থানীয়রা প্রাইভেটকারটি জব্দ করেছে।

মৃতের ছোট বোন জামাই মোরসেদ ইসলাম জানান, মতিন পেশায় রিকশাচালক। মোবাইল ফোনে খবর পান তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এআইবি/কেএইচ/আরকে/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম