‘মুক্তির কথা বলে কিছু সংগঠন শ্রমিকদের ফাঁদে ফেলছে’

নিজস্ব প্রতিবেদক
০১ মে ২০২৫, ১৮:০৫আপডেট : ০১ মে ২০২৫, ১৮:০৭

মুক্তির কথা বলে এ দেশে একদল শ্রমিক সংগঠন প্রতারণার ফাঁদে ফেলে শ্রমিকদের বিভ্রান্ত ও বিভক্ত করে চলেছে। তারা শুধু মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে। মালিক শ্রেণির সেবাদাস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলতে নিরুৎসাহিত করে।

বৃহস্পতিবার (১ মে) জাতীয় প্রেসক্লাবে মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের’ উদ্যোগে এক শ্রমিক সমাবেশ বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি ফয়জুল হাকিম বলেন, ‘পুঁজিবাদী শোষণ-বৈষম্যে অবসানের লক্ষ্যে সংগ্রাম করতে হবে। মজুরি দাসত্ব উচ্ছেদের এই লড়াই জোরদার করতে রাজনৈতিক ক্ষমতা দখলের সংগ্রামের মঞ্চে হাজির হতে হবে শ্রমিকদের। জুলাই অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ঢাকা অঞ্চলের সংগঠক রফিক আহমেদ বলেন, ‘শ্রমিকদের মুক্তির কথা বলে এ দেশে একদল শ্রমিক সংগঠন প্রতারণার ফাঁদ ফেলে শ্রমিকদের বিভ্রান্ত ও বিভক্ত করে চলেছে। তারা শুধু মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে। মালিক শ্রেণির সেবাদাস সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলতে নিরুৎসাহিত করে।’

রিকশা মজদুর ঐক্যের সংগঠক শামসুল আলম বলেন, ‘অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ন্যায়সঙ্গত আন্দোলনের ওপর হামলা করে চলেছে। এই হামলা প্রমাণ করে এই সরকার বড় পুঁজির সেবাদাস।’

গার্মেন্টস মজদুর ইউনিয়নের সংগঠক মো. আসাদুল্লাহ বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ফসল বড়লোক শ্রেণি ক্রমশ আত্মসাৎ করে চলেছে। তাদের রুখে দিতে শ্রমিকদের সংগঠনে যুক্ত হতে হবে। অবাধ ট্রেড ইউনিয়ন করার দাবিতে রাস্তায় নামতে হবে।’

/আরকে/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে সমাবেশ
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান