সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরী মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মে ২০২৫, ২১:১৯আপডেট : ০১ মে ২০২৫, ২১:৪৩

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) মারা গেছেন। বৃহস্পতিবার (১ মে) ভোর ৫টায় রাজধানীতে নিজ বাসায় ইন্তেকাল করেছেন তিনি (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। 

তার জানাজা আজ (বৃহস্পতিবার) রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরাসহ মরহুমের আত্মীয়-স্বজনরা জানাজায় অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির নেতারা ফুল দিয়ে তার প্রতি সম্মান প্রদর্শন করেন। তাকে অফিসিয়াল ফিউনারেল দেওয়া হয়।

সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং সিলেটের পুলিশ কমিশনারের পালন করেছিলেন। ২০০২ সালে আইজিপির দায়িত্ব পান। এরপর ২০০৫ সালে সচিব হিসেবে অবসর গ্রহণ করেন।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানাধীন শিবপাশা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

/কেএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি