ডিএমপির প্রসিকিশন বিভাগের দুর্নীতি ৭ কর্ম দিবসের মধ্যে তদন্তের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৪ মে ২০২৫, ১২:৪৬আপডেট : ০৪ মে ২০২৫, ১২:৪৬

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপির) প্রসিকিশন বিভাগের দুর্নীতি তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

রবিবার (৪ মে) আদালত সূত্রে এ তথ্য জানা যায়। গত ২৯ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় ‘পুলিশ কর্মকর্তার নেতৃত্বে ঘুসের গোপন মিশন’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। 

আদেশে বলা হয়, গত ২৯ এপ্রিল দৈনিক যুগান্তর পত্রিকায় প্রকাশিত সংবাদ দৃষ্টিগোচরীভূত হয়েছে— জি.আর শাখার নথি আটকে বিচার প্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দিদের স্বাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার বিনিময়ে কতিপয় কর্মকর্তা ঘুষ গ্রহণ করে। এছাড়া বদলি, পদায়নের ক্ষেত্রেও ঘুষ আদান-প্রদানের অভিযোগ পাওয়া যাচ্ছে। উপরোক্ত অভিযোগগুলোর গুরুত্ব বিবেচনা করে— তা প্রতিকারের বিষয়ে উদ্যোগ নেওয়া আবশ্যক বলে মনে করে।

আদেশে আরও বলা হয়, বর্ণিত অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।

কমিটির সদস্যরা হলেন— ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ মো. হুমায়ুন কবির, মেট্রোরেল ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিশন) রাশেদ হোসেন পরাগ।

এই কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয় এই আদেশে।

/এনএইচ/এমকেএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী