এলাকার মানুষের মৃত্যু সংবাদ শুনে কাঁদলেন পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০২৫, ১২:৩১আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১২:৩১

রাজধানীর যাত্রাবাড়ী থানার দুই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে। এদিন কাঠগড়ায় দাঁড়িয়ে এলাকার কিছু মানুষের মৃত্যুর সংবাদ শুনে কেঁদেছে তিনি।

বুধবার (৯ জুলাই) আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী এ তথ্য জানান।

এদিন বৃষ্টিময় সকালে পলকসহ ৯ জনকে আদালতের হাজত খানায় রাখা হয়। বৃষ্টি কিছুটা কমলে সোয়া ১০টায় দিকে হাজতখানা থেকে তাদের আদালতের কাঠগড়ায় তোলা হয়। এ সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন পলক। পরে কাঠগড়ায় দাঁড়িয়ে কাঁদতে থাকেন তিনি। এ সময় তার চোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে।

এ বিষয়ে তার আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, পলককে আজ যাত্রাবাড়ী থানার মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে আনা হয়। এদিন আদালতে এসে তিনি খবর পান, তার এলাকার কিছু লোক মারা গেছে। এ জন্য তিনি শোকাহত হন এবং কাঁদতে থাকেন।

গত বছরের ১৫ আগস্ট বিমানবন্দর থেকে পলককে আটক করে পুলিশ। পরে অসংখ্য হত্যা ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হয়ে রিমান্ড ভোগ করেন তিনি।

/এনএইচ/আরকে/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম