আয়নাঘর পরিদর্শনে ক্যারি কেনেডি, বন্দি জীবনের বর্ণনা দিলেন মীর আহমাদ বিন কাশেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১২:৫৫আপডেট : ১৪ মে ২০২৫, ১২:৫৯

যুক্তরাষ্ট্রের প্রখ্যাত মানবাধিকার সংগঠন আরএফকে সেন্টার–এর প্রধান এবং রবার্ট এফ. কেনেডির কন্যা ক্যারি কেনেডি বাংলাদেশের আলোচিত গোপন নির্যাতন কেন্দ্র আয়নাঘর পরিদর্শন করেছেন। সেখানে তিনি সাক্ষাৎ করেন আট বছর ধরে বন্দি থাকা মীর আহমাদ বিন কাশেম–এর সঙ্গে।

বুধবার (১৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার মীর আহমাদ বিন কাশেম শেখ হাসিনার শাসনামলে গুমের শিকার হন। মঙ্গলবার (১৩ মে) আয়নাঘরে তাদের সাক্ষাতের সময় নিজের বিভীষিকাময় বন্দিজীবনের কথা বলতে গিয়ে আবেগে ভেঙে পড়েন মীর আহমাদ। চোখের পানি ধরে রাখতে পারেননি ক্যারি কেনেডিও। তিনি মীর আহমাদকে সান্ত্বনা দেন এবং দীর্ঘদিন ধরে চলা তার অমানবিক বন্দিত্বের কথা শোনেন।

প্রসঙ্গত, শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও রাজনৈতিক নিপীড়নের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে সোচ্চার ছিলেন ক্যারি কেনেডি। তার নেতৃত্বে আরএফকে সেন্টার বারবার বাংলাদেশ সরকারের নিন্দা জানিয়েছে এবং নিখোঁজ ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছে।

আয়নাঘরে বন্দি জীবনের বর্ণনা দিতে গিয়ে আপ্লুত হয়ে পড়েন মীর আহমাদ, তাকে সান্ত্বনা দেন ক্যারি কেনেডি

বিশেষজ্ঞরা মনে করেন, ক্যারি কেনেডি ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর চাপই মীর আহমাদ বিন কাশেমকে জীবিত রাখার অন্যতম কারণ ছিল।

ক্যারি কেনেডি এসময় বলেন, ‘আয়নাঘর শুধু একটি জায়গা নয়, এটি মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতীক। মীর আহমাদের মতো মানুষরা আমাদের প্রতিরোধ ও ন্যায়বিচারের জন্য লড়াই চালিয়ে যাওয়ার প্রেরণা।’

এই সাক্ষাৎ আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

/এসও/ইউএস/
সম্পর্কিত
আয়নাঘর পরিদর্শনের অনুমতি পেলেন আসামিপক্ষের আইনজীবীরা 
মানবাধিকারকর্মী নাদিমা খানের ওপর হামলায় আসকের উদ্বেগ
চব্বিশের জুলাই আন্দোলনের পর প্রথম গুমের অভিযোগ: হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার