ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০২৫, ১৭:১৯আপডেট : ১৪ মে ২০২৫, ২১:৪৯

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বসানোর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন দক্ষিণ সিটির বাসিন্দারা।

বুধবার (১৪ মে) দুপুরে গুলিস্তান ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে জানানো হয়, বৃহস্পতিবার সকাল থেকে ফের তাদের কর্মসূচি শুরু হবে।

বুধবার সকাল থেকে ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।

তারা বলেন, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে আদালত রায় দেওয়ার পর গেজেটও প্রকাশিত হয়েছে। কোন কারণে এখনও তার শপথ গ্রহণ আটকে আছে? অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অতি দ্রুত তাকে যেন মেয়র হিসেবে শপথ পাঠ করানো হয়।

বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর ৯ মাস পার হয়ে গেছে। আমরা সাধারণ নাগরিকরা সিটি করপোরেশন থেকে কোনোরকম নাগরিক সুবিধা পাচ্ছি না। কেন না কোনও মেয়র নেই। কয়েকবার প্রশাসক পরিবর্তন হলেও কোনও লাভ হয়নি। আমরা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছি। ন্যায্য নাগরিক সুবিধা পেতে মেয়র হিসেবে আমরা ইশরাক হোসেনকে শপথ পাঠ করানো দেখতে চাই।

অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান বলেন, ইশরাকের শপথ নিয়ে নানা টালবাহানা করা হচ্ছে। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও জনতার মেয়র ইশরাককে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। শপথের মাধ্যমে ইশরাককে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় বৃহস্পতিবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচির ঘোষণা করা হলো।

/এএইচএস/আরকে/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম