মতবিনিময় সভায় বক্তারা

টিকিট সিন্ডিকেটদের ট্রেড থেকে বিতাড়িত করতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৫, ১৪:৪৪আপডেট : ১৫ মে ২০২৫, ১৫:০১

টিকিট সিন্ডিকেটদের ট্রেড থেকে চিরতরে বিতাড়িত করার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)। এয়ার টিকিটের অস্বাভাবিক উচ্চমূল্য নিয়ন্ত্রণ, কৃত্রিম আসন সংকট দূর করাসহ এয়ার টিকিট সিন্ডিকেট ভেঙে সব ট্রাভেল এজেন্সিদের ব্যবসার সমান সুযোগ নিশ্চিত করতে সরকারের সহযোগিতাও প্রত্যতাশা করেছে সংগঠনটি।

বুধবার (১৪ মে) রাতে অনলাইন প্ল্যাটফর্মের ‘আটাবের বিরুদ্ধে চক্রান্ত ও এয়ার টিকিট সিন্ডিকেটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ’ বিষয়ে মতবিনিময় সভা আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ।

সভায় বক্তারা বলেন, টিকিট সিন্ডিকেট কালোবাজারি ও মজুতদারির নেপথ্যের কুচক্রীদের তদন্তের আওতায় এনে লাইসেন্স বাতিল করাসহ সব ধরনের আইনানুগ ব্যবস্থা করা খুবই জরুরি। তা না হলে প্রবাসী এবং বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীদের পকেট কাটতে থাকবে অসাধু সিন্ডিকেটটি। টিকিট সিন্ডিকেটদের চিরতরে ট্রেড থেকে বিতাড়িত করতে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বক্তারা বলেন, এয়ার টিকিট সিন্ডিকেটকারী দুষ্কৃতি মহল সরকারি পরিপত্র জারির পর সিন্ডিকেশন করার সুযোগ পাচ্ছে না। ব্যবসায় একচ্ছত্র নিয়ন্ত্রণ হারিয়ে টিকিটের মূল্যবৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করতে পারছেন না। ফলে সিন্ডিকেট চক্র মার্কেটে পুনরায় সক্রিয় হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় অসাধু সিন্ডিকেটটি আটাব সভাপতি আবদুস সালাম আরেফ, মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ ও বর্তমান কার্যনির্বাহী পরিষদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এমনকি গণমাধ্যমেও আটাবের সভাপতি, মহাসচিব ও কমিটির নামে মিথ্যা অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করছে।

বক্তারা আরও বলেন, বর্তমান আটাব কার্যনির্বাহী কমিটি বাতিলের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে মিথ্যা অভিযোগ দায়ের করাসহ বর্তমান কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে যাচ্ছে ওই চক্র। এমনকি আটাব কার্যালয়েও হামলা করার হুমকি দিচ্ছে। আটাব সদস্যরা চলমান ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

/আইএ/আরকে/
সম্পর্কিত
৩৬ হাজার ফুট উঁচুতে বিমানের দরজা খোলার চেষ্টা, উচ্ছৃঙ্খল যাত্রীদের নতুন রেকর্ড
মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, যেভাবে প্রাণে বাঁচলেন ৪ পাইলট
মাঝ আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের