মোবাশ্বির আলমের একক চিত্র প্রদর্শনী ‘ও মৃত্যু ও নৃত্য’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মে ২০২৫, ০৩:৩৬আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:২৩

ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রের চিত্রশালায় শেষ হয়েছে শিল্পী মোবাশ্বির আলম মজুমদারের একক চিত্রকর্মের প্রদর্শনী ‘ও মৃত্যু ও নৃত্য’। পাঁচদিন ব্যাপী এ প্রদর্শনী শুরু হয়েছিল গত ৬ মে। ‘ছায়াসভা’ আয়োজিত প্রদর্শনীর উদ্বোধন করেন চিত্রশিল্পী রফিকুন নবী।

গত ডিসেম্বর থেকে শিল্পী মোবাশ্বির আলমের আঁকা ছবিগুলো এ প্রদর্শনীতে স্থান পেয়েছে।

মোবাশ্বির আলমের একক চিত্র প্রদর্শনী ‘ও মৃত্যু ও নৃত্য’ উদ্বোধনী অনুষ্ঠানে রফিকুন নবী বলেন, মোবাশ্বির ছোট ছোট ছবি এখানে উপস্থিত করেছেন। লিনিয়ার কাজ, লাইনের ভেতর দিয়ে কাজ করেছেন। কালার পেন ব্যবহার করেছেন, ব্ল্যাক লাইন ব্যবহার করেছেন। খুব ডিটেইলের কাজ।

‘ছবিগুলো দেখলে বোঝা যাবে, ছবিময় নকশা বা নকশাময় ছবি। নকশীধর্মী যে ছবিগুলো দাঁড়িয়েছে, তার ভেতরে কিন্তু বিষয় আছে। কিছু বলার এলিমেন্টস আছে। একেবারে নিছক হিজিবিজি দাগ দিলাম, তা নয়।’

মোবাশ্বির আলমের একক চিত্র প্রদর্শনী ‘ও মৃত্যু ও নৃত্য’ প্রদর্শনীর ছবিগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ের রঙ-রূপ ধরা পড়েছে। একটি ইমেজের মাঝে যেন আরও ইমেজের বসতি। সেসব ইমেজে আছে যাপিত জীবনের নানা অভিজ্ঞতার অনুষঙ্গ। চিত্রকলার তাত্ত্বিক জ্ঞান না থাকা শিল্পরসিকও এসব ইমেজের সঙ্গে সহজেই মিলিয়ে নিতে পারেন নিজের জীবনের অভিজ্ঞতাকে।

মোবাশ্বির আলমের একক চিত্র প্রদর্শনী ‘ও মৃত্যু ও নৃত্য’ মোবাশ্বির আলম মজুমদারের জন্ম চট্টগ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এশিয়ান আর্ট বিয়েনাল, জাতীয় চারুকলা প্রদর্শনীসহ নানা আয়োজনে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে।

/এমএস/
সম্পর্কিত
যেভাবে সিসিমপুরকে বাংলাদেশের করে তুলেছিলেন মুস্তাফা মনোয়ার
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের প্রয়াণ
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু