কোকোকে নিয়ে ভাই হিসেবে গর্বিত: তারেক রহমান

লন্ডন প্রতিনিধি
১৯ মে ২০২৫, ০৩:৩৫আপডেট : ১৯ মে ২০২৫, ০৩:৩৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘একজন বড় ভাই হিসেবে ছোট ভাইকে নিয়ে গর্ব করার যেসব গুণ থাকা উচিত, সবগুলোই আমার ছোট ভাই আরাফাত রহমান কোকোর মধ্যে ছিল।’

রবিবার (১৮ মে) রাতে লন্ডনের একটি ভেন্যুতে আয়োজিত আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘কোকো একজন ক্রীড়াবিদ ছিলেন, আমি রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি—আমি একজন রাজনৈতিক কর্মী। কোকো তার অবস্থান থেকে বাংলাদেশের ক্রীড়া ব্যবস্থার জন্য যতটুকু সম্ভব, সেটুকু করার চেষ্টা করেছে।’

তিনি আরও বলেন, ‘আজ যারা এখানে বক্তব্য রেখেছেন, তাদের কথাগুলো থেকে স্পষ্টভাবে প্রমাণ হয়—কোকো কিছু না কিছু ভালো কাজ করে গেছে। সে কারণে একজন বড় ভাই হিসেবে আমি অত্যন্ত গর্ব অনুভব করি।’

/ইউএস/
সম্পর্কিত
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম