ভলিবলে চ্যাম্পিয়ন সাতক্ষীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ২০:০৮আপডেট : ১৯ মে ২০২৫, ২০:০৮

আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরা জেলা। ফাইনাল ম্যাচে তারা ৩-০ সেটে হারিয়েছে রাজশাহী জেলাকে। আর যশোরকে ৩-০ সেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় হয়েছে চট্টগ্রাম। 

১২টি জেলা দল নিয়ে গত শনিবার শুরু হয় আন্তঃজেলা মহিলা ভলিবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা। ‘ক’ গ্রুপে রাজশাহী, ‘খ’ গ্রুপে চট্টগ্রাম, ‘গ’ গ্রুপে যশোর ও ‘ঘ’ গ্রুপে সাতক্ষীরা চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে আসে। শেষ চারের লড়াইয়ে রাজশাহী ৩-০ সেটে যশোরকে এবং সাতক্ষীরা একই ব্যবধানে চট্টগ্রামকে হারায়।

শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথম দুই সেটে কিছুটা সহজেই জয় পায় সাতক্ষীরা। প্রথম সেট ২৫-১৬ ও দ্বিতীয় সেট ২৫-১৫ পয়েন্টে জিতে সাতক্ষীরা। তবে তৃতীয় সেটে দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল রাজশাহী।

ম্যাচে ফিরতে অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি তাদের। ২৫-২৩ পয়েন্টে তৃতীয় সেট জিতে শিরোপা উৎসবে মাতে সাতক্ষীরার  মেয়েরা।

ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিটু। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভলিবল উপ-কমিটির চেয়ারম্যান শারমিন হাসান তিথি, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক ক্রীড়া সাজিয়া আফরিন। সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের অ্যাডহক কমিটির সহ-সভাপতি মো. মাছুদুল আলম, সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু, যুগ্ম সম্পাদক আব্দুল মুমিন সাদ্দাম, মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক মো. আমিরুল হোসেন আপন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি
ব্যাংকে টাকা রাখার আগে যেসব তথ্য জানা জরুরি
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
হিট সিনেমা নেই, তবু ৮৪ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন জন
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
এক গ্লাসেই লাভের গল্প: রেস্টুরেন্ট ব্যবসায় পানীয় কেন ‘সোনার খনি’
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
কোচের পাঁচ ভুলেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পরাজয়
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’