মোহাম্মদপুরে চিহ্নিত ছিনতাইকারী রবিন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২৫, ২১:০৮আপডেট : ১৯ মে ২০২৫, ২১:০৮

রাজধানীর মোহাম্মদপুরের টিক্কাপাড়া থেকে মো. রবিন ইসলাম (২৩) নামে এক চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। সোমবার (১৯ মে) দুপুরে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সন্ধ্যায় ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে দলটি টিক্কাপাড়ায় অবস্থান নেয়। রবিন সেখানে সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য হিসেবে পরিচিত, পাশাপাশি ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসায়ও জড়িত। অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাই ও মাদক সংক্রান্ত কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারের পর রবিনকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, তার বিরুদ্ধে পূর্বে দায়ের হওয়া মামলাগুলোর তথ্য যাচাই করা হচ্ছে এবং নতুন করে মাদক ও ছিনতাই–সংক্রান্ত ধারায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

 

/এবি/এপিএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান