হাইকোর্টের ফৌজদারি বিবিধ শাখাকে ৪, প্রথম আপিল ৩ শাখাকে একটি শাখায় রূপান্তর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২৫, ১৫:২৪আপডেট : ২০ মে ২০২৫, ১৫:২৪

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি বিবিধ শাখাকে চারটি এবং প্রথম আপিল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ‍্য জানা গেছে।

প্রধান বিচারপতির আদেশক্রমে জারিকৃত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা ফৌজদারি বিবিধ শাখা। সারা দেশের সব অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালগুলো থেকে উদ্ভূত ফৌজদারি বিবিধ মামলা প্রশাসনিক কার্যাবলি এবং নথি/ফাইল রক্ষণাবেক্ষণ সংক্রান্ত যাবতীয় কার্য এ শাখা থেকে পরিচালিত হয়। গত বছরের (২০২৪) ৩১ ডিসেম্বর পর্যন্ত ফৌজদারি বিবিধ শাখায় ২ লাখ ৭ হাজার ৪২টি মামলা বিচারাধীন আছে। এছাড়া এ শাখায় প্রতি বছর প্রায় ৭০-৮০ হাজার নতুন মামলা দায়ের হয়।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘ফৌজদারি বিবিধ শাখায় পর্যাপ্ত স্থান না থাকা, কর্মকর্তা-কর্মচারীদের ডেস্ক স্থাপন করতে না পারা ইত্যাদি নানাবিধ অসুবিধার কারণে এত বেশি সংখ্যক নথি/ফাইলের সব কার্যাবলি সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে না। ফলে প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। ইতোপূর্বে হাইকোর্ট বিভাগের অন্যান্য শাখাকে বিভাগভিত্তিক ভাগ করায় প্রশাসনিক সুফল পাওয়া যাচ্ছে। বিদ্যমান প্রেক্ষাপটে ফৌজদারি বিবিধ শাখাকে চারটি শাখায় এবং প্রথম আপিল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর করা হলো।’

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
আদালতে চিত্রনায়ক রিয়াজ, পেলেন না জামিন 
পুলিশি নিরাপত্তা নিয়ে আবাসন প্রকল্পের নামে প্রতারণা, হাইকোর্টে মামলা খারিজ
সর্বশেষ খবর
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
আরও নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কী
অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
ধারাবাহিক উপন্যাস।। পর্ব—৫অপ্রিয় হওয়ার সাহসিকতা ।। ইচিরো কিশিমি এবং ফুমিটাকি কোগা
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ
বিদ্যুৎ বিল নিয়ে ফেসবুকে ভিডিও, কলেজছাত্রকে বাসা থেকে ধরে নিয়ে গেলো পুলিশ