পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় বিশৃঙ্খলা করছেন নুর, অভিযোগ ডিএনসিসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২৫, ১৮:২৬আপডেট : ২১ মে ২০২৫, ২০:০৬

পছন্দের ঠিকাদারকে কাজ না দেওয়ায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনের সামনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন—গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছে ডিএনসিসি।

বুধবার (২১ মে) বিকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা ফারজানা ববির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ জানানো হয়। এ সময় নুরের হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে ডিএনসিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ মে নুরুল হক নুর ফোন করে ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমানকে তার পছন্দের ঠিকাদারকে কাজ দিতে বলেন। কিন্তু প্রকৌশলী আইন অনুযায়ী ব্যাখ্যা দিয়ে জানান, পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালার বাইরে গিয়ে কাজ দেওয়া সম্ভব নয়। এরপরও নুর তার কথা না শুনে প্রকৌশলীকে চাপ প্রয়োগ করেন এবং নগর ভবনে তালা লাগানোর হুমকি দেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এর পরিপ্রেক্ষিতে ২০ মে বিকাল ৩টায় গুলশান-২ এর নগর ভবনের সামনে কিছু লোক নিয়ে গণঅধিকার পরিষদের ব্যানারে বিশৃঙ্খলা সৃষ্টি করান নুর। এ সময় তারা ডিএনসিসি প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন, যাতে করপোরেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

এ বিষয়ে নুরুল হক নুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার বিরুদ্ধে আনা এই অভিযোগ মিথ্যা ও বানোয়াট। বরং যথেষ্ট প্রমাণ রয়েছে, ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ হিযবুত তাহরীর-এর নেতা ছিলেন। পরবর্তীতে তিনি আওয়ামী লীগে ঘেঁষার চেষ্টা করেন। তার বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—তিনি নিজের পছন্দের লোকদের দিয়ে টাকা তোলার জন্য গাবতলী পশুর হাটের ইজারায়ও অনিয়ম করেছেন। আমরা সে কারণেই তার অপসারণ দাবি করেছি।’

উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের নেতা হিসেবে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজকে অভিযুক্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গতকাল নগর ভবনের সামনে বিক্ষোভ করে গণঅধিকার পরিষদ।

/জেডএ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে